শনিবার ১৪ মার্চ ২০২৬, ফাল্গুন ২৯ ১৪৩২, ২৫ রমজান ১৪৪৭

ব্রেকিং

হরমুজ প্রণালি বন্ধ রাখার নির্দেশ মোজতবা খামেনির উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইসরাইলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, আহত ২ দুবাইয়ের কেন্দ্রে বিস্ফোরণ, আকাশে ধোঁয়ার কুণ্ডলী বাগেরহাটের রামপালে বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে নিহত অন্তত ১২ ইরান যুদ্ধের প্রথম ৬ দিনেই খরচ ১১.৩ বিলিয়ন ডলার ইরানের ভেতরে বাস্তুচ্যুত ৩২ লাখ মানুষ: জাতিসংঘ ‘জিয়া স্বাধীনতার ঘোষক’, ‘বাংলাদেশ জিন্দাবাদ’: সংসদের ভাষণে আর যা যা বললেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আওয়ামী লীগ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল: রাষ্ট্রপতি এই সংসদ বাংলাদেশের জনগণের: প্রধানমন্ত্রী খালেদা জিয়া সংসদে থাকলে সবচেয়ে বেশি খুশি হতেন: স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতির ভাষণ ঘিরে সংসদে বিরোধীদের ওয়াকআউট আশা করি সরকারি ও বিরোধী দল আলাদা হবে না: স্পিকারকে শফিকুর ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে এই সংসদকে মুক্ত করেছিলাম: নাহিদ যুদ্ধাপরাধে দণ্ডিত সাতজনের জন্যও শোক জানাল ত্রয়োদশ সংসদ বাহরাইনের জ্বালানি ট্যাংকে হামলা, বাসিন্দাদের ঘরে থাকার আহ্বান যাত্রা করল ত্রয়োদশ সংসদ কয়েক হাত দূর থেকে গুলি, প্রাণে বেঁচে গেলেন জম্মু-কাশ্মীরের ফারুক আব্দুল্লাহ তেল-গ্যাস নয়, মধ্যপ্রাচ্যে বড় ভয় খাবার পানি বিশ্বকাপে অংশগ্রহণের কোনো সম্ভাবনা নেই ইরানের : ক্রীড়ামন্ত্রী

শিক্ষা

শিক্ষার মানোন্নয়নে এডিবি’র অংশীদারিত্ব অব্যাহত থাকবে

 প্রকাশিত: ০৯:১৭, ১১ মার্চ ২০২৬

শিক্ষার মানোন্নয়নে এডিবি’র অংশীদারিত্ব অব্যাহত থাকবে

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে আন্তর্জাতিক উন্নয়ন অংশীদারদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

তিনি আশা প্রকাশ করে বলেন, শিক্ষা খাতের উন্নয়নে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)’র বর্তমান অংশীদারিত্ব ও সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আজ মঙ্গলবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে এডিবি’র হিউম্যান অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট বিভাগের পরিচালক জি সুন সং-এর নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠককালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকে বাংলাদেশের শিক্ষা খাতের উন্নয়ন, বিশেষ করে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ (টিভিইটি), শিক্ষক প্রশিক্ষণ এবং প্রাথমিক শিক্ষার বিভিন্ন উন্নয়ন কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। 

এছাড়া এডিবির চলমান ও সম্ভাব্য বিভিন্ন সহায়তা কর্মসূচি ও সরকারের অগ্রাধিকারভিত্তিক প্রকল্পের সঙ্গে এডিবি’র সমন্বয় বাড়ানোর বিষয়েও মতবিনিময় করা হয়।

এ সময় এডিবি’র পরিচালক জি সুন সং বাংলাদেশের শিক্ষা খাতে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। 

তিনি বলেন, বাংলাদেশ সরকারের অগ্রাধিকার অনুযায়ী শিক্ষা খাতের উন্নয়নে এডিবি তাদের কারিগরি ও আর্থিক সহযোগিতা অব্যাহত রাখবে।

বৈঠকে শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং এডিবি’র প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।