সোমবার ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ৩ ১৪৩২, ২৮ শা'বান ১৪৪৭

ব্রেকিং

দেড় বছরের মধ্যে পুঁজিবাজারে সূচকে বড় লাফ রমজানে হাইস্কুল স্কুল বন্ধ রাখতে নির্দেশ বিএনপির ইচ্ছাতেই সংসদ প্রাঙ্গণে শপথ: আসিফ নজরুল খুলনা-৫: জামায়াত নেতার বাড়িতে আগুন, অভিযোগ বিএনপির বিরুদ্ধে রামপুরায় মানবতাবিরোধী অপরাধ: রায় ৪ মার্চ ৩২ আসনে ভোট পুনঃগণনার দাবি জানিয়েছে ১১ দলীয় ঐক্য বিএনপির জয়ের পর বড় উত্থানে পুঁজিবাজারে লেনদেন শুরু সিরাজগঞ্জে বাসচাপায় গৃহবধূ নিহত, বিক্ষোভ মাদারীপুরে দুপক্ষের সংঘর্ষে শতাধিক হাতবোমা বিস্ফোরণ মঙ্গলবার সংসদের দক্ষিণ প্লাজায় নতুন সরকারের শপথ শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান টাকা নিয়ে বিরোধ ছেলের সঙ্গে, কুপিয়ে মারল বাবাকে নাইজেরিয়ায় বন্দুকধারী বাইকারদের হামলায় নিহত অন্তত ৩২ ইমরান খানকে সুচিকিৎসা দেওয়ার আহ্বান ওয়াসিম-ওয়াকারদের

অর্থনীতি

হঠাৎ চড়া লেবুর বাজার

 প্রকাশিত: ১৭:১৯, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

হঠাৎ চড়া লেবুর বাজার

ঢাকার কাঁচাবাজারগুলোয় হঠাৎ করে লেবুর দাম বেড়ে গেছে; কোথাও কোথাও এক হালির দাম চাওয়া হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা পর্যন্ত।

যুক্তি হিসেবে ফলন ও সরবরাহ কমে যাওয়ার কথা বলছেন বিক্রেতারা। অন্যদিকে সপ্তাহের ব্যবধানে হালিতে ৮০ থেকে ১০০ টাকা বেড়ে যাওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন ক্রেতারা।

রোববার ঢাকার কয়েকটি কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, ছোট আকারের পাতিলেবুর হালি চাওয়া হচ্ছে ৮০ থেকে ১১০ টাকা। মাঝারি আকৃতির হলে প্রতি হালিতে বিক্রেতারা চাইছেন ১২০ টাকা পর্যন্ত। আর বড় লম্বা আকৃতির লেবুর হালি চাওয়া হচ্ছে দেড়শ টাকাও।

দাম বেড়ে যাওয়ার কারণ জানতে চাইলে রায়সাহেব বাজারের ব্যবসায়ী মো. রিপন বলেন, “রোজা আর বৃষ্টি না হওয়ার কারণে লেবুর দাম বাড়ছে। সরবরাহ না থাকায় লেবু কিনতে হচ্ছে বাড়তি দামে। আর লেবু আনতেছিও কম।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই বিক্রেতা বলেন, “দাম নিয়ে কাস্টমারের সঙ্গে ঝগড়া, কথা কাটাকাটি করতে হয়। বৃষ্টি হলে দাম হয়ত কিছু কমবে।”

যাত্রাবাড়ীর পাইকারি বিক্রেতা সোহেল বলেন, “লেবুর ফলন কম; মোকামে দাম বেশি। আমাদেরও বেশি দামে কিনতে হচ্ছে। আর বিক্রিও করতে হচ্ছে বেশি দামে।”

যাত্রাবাড়ীতে লেবু কিনতে আসা মো. সেলিম মিয়া নামে এক ক্রেতা বলেন, “লেবুর এত দাম! রোজার সময় তো আরও বাড়বে। মধ্যবিত্তদের জন্য সমস্যা হয়ে যাবে।"

যাত্রাবাড়ীর কাজলা এলাকায় নিয়মিত লেবু বিক্রি করেন মো. আবুল বাশার। তবে দাম বাড়ার কারণে কয়েক দিন যাবৎ লেবু আনছেন না তিনি।

আবুল বাশার বলেন, “লেবুতে আগুন লাগছে। ১০০ থেকে ১২০ টাকা হালি। ৫০টা লেবু কিনতে গেছি; ১০০ টার নিছে বেঁচবে না। এত লেবু এনে ক্রেতাও পাওয়া যায় না।”

মারুফ হাসান নামে এক সংবাদকর্মী বলেন, “গত ৮ ফেব্রুয়ারি যাত্রাবাড়ী থেকে যে লেবুর হালি কিনেছি ৩০ টাকায়, সেই লেবু এখন বিক্রি হচ্ছে ১০০ টাকায়। রোজায় আরও দাম বাড়লে তো সাধারণ জনগণ সমস্যায় পড়ে যাবে। ইফতারে তো লেবুর শরবত লাগেই।”