মঙ্গলবার ১৭ মার্চ ২০২৬, চৈত্র ৩ ১৪৩২, ২৮ রমজান ১৪৪৭

ব্রেকিং

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান ইসরায়েলে নতুন দফায় ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান কিউবা নিয়ে যা খুশি তাই করতে পারি: ট্রাম্প ধর্ষণ রোধে সব মন্ত্রণালয়-সংস্থাকে সমন্বিত অ্যাকশনে যাওয়ার নির্দেশ গাড়িতে ট্রাকের ধাক্কা, অল্পের জন্য বেঁচে গেলেন এমপি আতিক মুজাহিদ ইরানের নিরাপত্তা প্রধান লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের পহেলা বৈশাখে সাড়ে ২১ হাজার কৃষক কার্ড দিচ্ছে সরকার কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী বাগদাদে দূতাবাসে হামলা, নিহত ৪ তেল অবরোধে অন্ধকারে কিউবা, ‘দখল’ নেওয়ার হুমকি ট্রাম্পের ঈদের সাত দিনের ছুটি শুরু, রাজধানী ছাড়ছে মানুষ সর্বকালের সর্বোচ্চ দরে মধ্যপ্রাচ্যের তেল ঝড়ে যুক্তরাষ্ট্রে সাড়ে ১২ হাজার ফ্লাইট বাতিল, অচলাবস্থা আফগানিস্তানের হাসপাতালে ‘পাকিস্তানের হামলা’, বহু হতাহত

প্রযুক্তি

১৬৭ দিন পর মহাকাশ থেকে চার নভোচারী পৃথিবীর বুকে ফিরলেন

 প্রকাশিত: ০৮:২০, ৩ মে ২০২১

১৬৭ দিন পর মহাকাশ থেকে চার নভোচারী পৃথিবীর বুকে ফিরলেন

 ১৬৭ দিন অবস্থানের পর আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) মিশন শেষে চার নভোচারী পৃথিবীর বুকে ফিরে এসেছেন।

গত রবিবার নভোচারী মাইকেল হপকিন্স, ভিক্টর গ্লোভার, শ্যানন ওয়াকার ও সোইচি নোগুচিকে নিয়ে স্পেসএক্সের ড্রাগন ক্যাপসুল ফ্লোরিডার পানামা শহরের উপকূলে অবতরণ করে।
 গত  বছরের ১৫ নভেম্বরে ক্রু-১ নামের এই মিশন শুরু হয়েছিল।

চারজনের মধ্যে তিন জন যুক্তরাষ্ট্রের ও সোইচি নোগুচি জাপানের মহাকাশ গবেষণা সংস্থার নভোচারী। নাসার বাণিজ্যিক ক্রু সার্ভিস প্রোগ্রামের অংশ হিসেবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে নভোচারীদের বহন করে নিয়ে আসে ড্রাগন ক্যাপসুল।

২০১১ সালে নাসার স্পেস শাটল প্রোগ্রামের পর যুক্তরাষ্ট্র থেকে মহাকাশে প্রথম মানব অভিযান শুরু হয়।

অনলাইন নিউজ পোর্টাল