রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৪ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

ময়মনসিংহে অবৈধভাবে মজুদ করা ২৪ হাজার লিটার জ্বালানি জব্দ চব্বিশকে স্বাধীনতার সমান করলে ‘বিপর্যয় হবে’: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জ্বালানি সরবরাহে ডিপোতে নতুন সময়সূচি দিল বিপিসি ঈদের পর প্রবাসীদের কর্মস্থলে ফেরা কঠিন, ফ্লাইট বিপর্যয়ে দুর্ভোগ শুধু খার্গ নয়, যুক্তরাষ্ট্রের নজর ইরানের আরও সাত দ্বীপে সংসদে শব্দযন্ত্রের বিভ্রাট ‘অন্তর্ঘাত’ কি না, তদন্তে কমিটি এই পোশাকে পুলিশ সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতিরা ইরানিরা চার সপ্তাহ ধরে ‘ডিজিটাল অন্ধকারে’ সরকার বলছে সংকট নেই: পাম্প কোথাও বন্ধ, কোথাও লম্বা লাইন দেশের পেট্রল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত দৌলত‌দিয়ায় বাসডু‌বি: চতুর্থ দি‌নেও উদ্ধার অ‌ভিযান চলছে প্রায় ৪০ দিনের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার বেড়েছে সোনার দাম, প্রতিভরি ২৩৭০১২ টাকা সৌদি আরবে বিমানঘাঁটিতে ইরানি হামলায় ১২ মার্কিন সেনা আহত নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি গ্রেপ্তার

আন্তর্জাতিক

সুদানের পশ্চিমাঞ্চলে সহিংসতায় ৬০ জনের মৃত্যু

 প্রকাশিত: ১৩:১৩, ২৭ জুলাই ২০২০

সুদানের পশ্চিমাঞ্চলে সহিংসতায় ৬০ জনের মৃত্যু

সুদানের পশ্চিমাঞ্চলীয় দারফুর অঞ্চলে নতুন করে সহিংসতায় ৬০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। আহত হয়েছে আরও ৬০ জন। 

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সমন্বয় সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, শনিবার সন্ধ্যায় প্রায় ৫শ জন সশস্ত্র ব্যক্তি বেইদার উত্তরাঞ্চলীয় মাস্তেরি শহরে হামলা চালায়।  হামলাকারীরা স্থানীয় মাসালিত সম্প্রদায়কে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তারা বাড়ি ঘর এবং স্থানীয় বাজার থেকে জিনিসপত্র লুট করেছে এবং আগুন ধরিয়ে দিয়েছে। এটা সর্বশেষ হামলার ঘটনা যেখানে বেশ কিছু গ্রাম এবং বাড়ি-ঘর, মার্কেট এবং দোকান-পাটে আগুন দেওয়া হয়েছে এবং বিভিন্ন অবকাঠামো ধ্বংস করে দেওয়া হয়েছে।

এদিকে, ওই হামলার পর শত শত স্থানীয় লোকজন কর্তৃপক্ষের কাছ থেকে আরও বেশি সুরক্ষার দাবি জানিয়ে বিক্ষোভ করেছে। মাসালিত সম্প্রদায়ের লোকজন বলছে, কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহণ না করলে তারা তাদের মৃত স্বজনদের মরদেহ দাফন করবে না।

এদিকে, রবিবার সুদানের প্রধানমন্ত্রী আবদাল্লা হামদক জানিয়েছেন, সরকার ওই অঞ্চলের নাগরিকদের সুরক্ষায় নিরাপত্তা বাহিনী পাঠাবে। তিনি এই বিবৃতি দেওয়ার দু’দিন আগেই বন্দুকধারীরা ওই অঞ্চলে হামলা চালিয়ে শিশুসহ কমপক্ষে ২০ বেসামরিক নাগরিককে হত্যা করে।

অনলাইন নিউজ পোর্টাল