বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি ২০২৬, মাঘ ৩০ ১৪৩২, ২৪ শা'বান ১৪৪৭

ব্রেকিং

ছয় জেলার ভোটকেন্দ্রে ৬ মৃত্যু বড় কোনো সংঘর্ষ-অনিয়ম ছাড়াই শেষ হলো ভোট দুপুর পর্যন্ত নির্বাচন ‘সন্তোষজনক ছিল’, এরপরই ‘হামলা-বাধা’: এনসিপি ‘আগেই ভোট’ ও হামলার অভিযোগ ইসলামী আন্দোলনের ‘কম-বেশি’ সব দলকে নিয়ে দেশ চালাতে চান তারেক রহমান রিজভীর অবস্থা ‘একটু উন্নতির দিকে’, জানতে চেয়েছেন ভোট পরিস্থিতি বিএনপিকে ৯০ মিনিট মাঠে থাকার আহ্বান পাটওয়ারীর এদেশের মালিকানা বুঝে নেওয়ার দিন: নাহিদ ইসলাম মুন্সীগঞ্জে কেন্দ্রের সামনে মুহুর্মুহু বোমা বিস্ফোরণ, ভোট ব্যাহত আমাদের দুঃস্বপ্নের অবসান, নতুন স্বপ্নের শুরু: ইউনূস জয় নিয়ে আমি ইনশাল্লাহ আশাবাদী: তারেক বাংলাদেশ ‘গণতন্ত্রের ট্রেনে উঠে গেল’: সিইসি

স্বাস্থ্য

সারা বিশ্বে করোনায় আক্রান্ত ১৩ কোটির বেশি

 প্রকাশিত: ০৮:২৩, ২ এপ্রিল ২০২১

সারা বিশ্বে করোনায় আক্রান্ত ১৩ কোটির বেশি

সারা বিশ্বজুড়ে ১৩ কোটির বেশি আক্রন্ত হয়েছে করোনা ভাইরাসে। গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার) ৬ লাখ ৮৪ হাজার মানুষের দেহে মিলেছে প্রাণঘাতী এই ভাইরাস। এ নিয়ে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সারাবিশ্বে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৩ কোটি ১ লাখ ৫১ হাজার ৮শ’র বেশি।

২৪ ঘণ্টায় ১১ হাজারের বেশি মানুষ মৃত্যু হয়েছে করোনা ভাইরাসে
দৈনিক মৃত্যু আর সংক্রমণে এখনও শীর্ষে ব্রাজিল। সাড়ে ৩ হাজারের মতো মৃত্যুতে লাতিন দেশটির মোট প্রাণহানি তিন লাখ ২৫ হাজার ছাড়াল। বৃহস্পতিবারও শনাক্ত হয় ৯০ হাজার সংক্রমণ।

সর্বোচ্চ ৯৫৫ জনের মৃত্যু দেখল যুক্তরাষ্ট্র। মার্কিন মুলুকে ৫ লাখ ৬৬ হাজার ছাড়ালো প্রাণহানি। এদিন, করোনায় ৬২১ জনের মৃত্যু রেকর্ড করেছে পোল্যান্ড। এছাড়া, ইতালি ও মেক্সিকোয় সংখ্যাটি পাঁচ শতাধিক।

ভারতে ৪৫৮ জনের মৃত্যুর পাশাপাশি সংক্রমণ শনাক্ত হয়েছে ৮২ হাজার। বিশ্বজুড়ে এখন পর্যন্ত ২৮ লাখ ৩৯ হাজার মানুষের প্রাণ কেড়ে নিয়েছে করোনাভাইরাস।

অনলাইন নিউজ পোর্টাল