বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি ২০২৬, মাঘ ৩০ ১৪৩২, ২৪ শা'বান ১৪৪৭

ব্রেকিং

জয়ের ব্যাপারে আমি দৃঢ়ভাবে আশাবাদী : তারেক রহমান সুষ্ঠু পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করছে : তথ্য উপদেষ্টা প্রায় ৩৩ হাজার কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮% কেমন ভোট হচ্ছে, ঘুরে দেখলেন প্রধান উপদেষ্টা রিজভীর অবস্থা ‘একটু উন্নতির দিকে’, জানতে চেয়েছেন ভোট পরিস্থিতি বিএনপিকে ৯০ মিনিট মাঠে থাকার আহ্বান পাটওয়ারীর ভোটের পরিবেশ চমৎকার: জামায়াত চমৎকার ভোট হচ্ছে, কোনো শঙ্কা নেই: ডিএমপি কমিশনার এদেশের মালিকানা বুঝে নেওয়ার দিন: নাহিদ ইসলাম মুন্সীগঞ্জে কেন্দ্রের সামনে মুহুর্মুহু বোমা বিস্ফোরণ, ভোট ব্যাহত আমাদের দুঃস্বপ্নের অবসান, নতুন স্বপ্নের শুরু: ইউনূস ভোট দিলেন প্রধান উপদেষ্টা জয় নিয়ে আমি ইনশাল্লাহ আশাবাদী: তারেক বাংলাদেশ ‘গণতন্ত্রের ট্রেনে উঠে গেল’: সিইসি বাড়ছে উপস্থিতি, ভোটারদের উচ্ছ্বাস পাড়া-মহল্লায় ভোট উৎসব, সুনসান ঢাকার সড়ক বডি ক্যামেরা ও মানুষহীন আকাযান থেকে সরাসরি ভোট দেখছে ইসি

রাজনীতি

রিজভীর অবস্থা ‘একটু উন্নতির দিকে’, জানতে চেয়েছেন ভোট পরিস্থিতি

 প্রকাশিত: ১৪:১৬, ১২ ফেব্রুয়ারি ২০২৬

রিজভীর অবস্থা ‘একটু উন্নতির দিকে’, জানতে চেয়েছেন ভোট পরিস্থিতি

স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থা ‘একটু উন্নতির দিকে’ বলে জানিয়েছেন চিকিৎসকরা।

তবে তাকে আরও কয়েকদিন পূর্ণ বিশ্রামে থাকতে বলেছেন হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা।

রিজভীর শারীরিক অবস্থা সম্পর্কে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক চিকিৎসক রফিকুল ইসলাম বলেন, “উনার যে অক্সিজেন গ্রহণ করতে হত সেটা এখন কমে এসেছে। অর্থাৎ অক্সিজেনের চাহিদা কমে আসছে।

“উনার শ্বাসতন্ত্রের ইনফেকশন ধরা পড়েছিল সেটা গতকালের রিপোর্টে দেখা গেছে, কিছুটা উন্নতি হয়েছে।”

তবে রুহুল কবির রিজভীকে চিকিৎসকরা ‘পূর্ণ বিশ্রাম’ থাকার জন্য পরামর্শ দিয়েছে বলে রফিকুল ইসলাম জানিয়েছেন।

গত মঙ্গলবার শ্বাস কষ্ট ও জ্বর নিয়ে এই হাসপাতালে ভর্তি হন। বুধবার রাতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান রিজভীকে দেখতে স্কয়ার হাসপাতালে যান।

স্কয়ার হাসপাতালের চিকিৎসক রায়হান রাব্বানীর তত্ত্বাবধায়নে চিকিৎসা চলছে রিজভীর।

রিজভীর একান্ত সহকারী আরিফুর রহমান তুষার বলেন, “ভাইকে বিশ্রামে থাকতে বলা হয়েছে। সকালের দিকে ঘুম থেকে উঠে জানতে চেয়েছেন নির্বাচন কেমন হচ্ছে? কেন্দ্রে ভোটার উপস্থিতি কেমন?”

‘‘ ভাবী (আরজুমান আরা আইভী) বিকালে আসবেন। ডাক্তাররা বলেছেন, ইনফেকশন ছড়াতে পারে সেজন্য ভিজিটর নো এলাউ। সবাই দোয়া করবেন ভাইয়ের জন্য।”

বিএনপি নেতার পরিবার তার আশু আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলেও তুষার জানিয়েছেন।