শনিবার ০৭ মার্চ ২০২৬, ফাল্গুন ২৩ ১৪৩২, ১৮ রমজান ১৪৪৭

ব্রেকিং

চুক্তিতে পৌঁছাতে জেলেনস্কিকে এগোতে হবে, পুতিন প্রস্তুত: ট্রাম্প ড্রোন হামলা ঠেকাতে ইউক্রেনের সহায়তা চায় যুক্তরাষ্ট্র খামেনিকে হত্যায় যুদ্ধ আইনের লঙ্ঘন হয়নি : ইসরাইল খলিলুর ও রিজওয়ানা ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে জড়িত’ ছিলেন: জামায়াতের তাহের ‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক স্কুল ও কলেজের জন্য ‘র‍্যাংকিং সিস্টেম’ হবে: শিক্ষামন্ত্রী ‘দেশের পরিস্থিতি বিবেচনায়’ ইফতারের জাঁকজমক কমালেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর বিদেশ সফরে বিমানবন্দরের রাষ্ট্রাচার সীমিত, থাকবেন শুধু ৪ প্রতিনিধি খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন ‘স্বাধীনতা পুরস্কার’ ঈদে এবার সাত দিনের ছুটি এক মামলায় জামিন পেলেন আনিস আলমগীর ট্রাইব্যুনালে আবু সাঈদ হত্যার রায় ৯ এপ্রিল ৯৬ শতাংশ পুলিশ চায় পুরোনো ইউনিফর্ম নারায়ণগঞ্জে মারামারিতে যুবক খুন, বন্ধু হাসপাতালে ইরানের নতুন কৌশলে নতুন করে হিসাব মেলাতে হচ্ছে যুক্তরাষ্ট্রকে বড় পতনের পর এশিয়ার বাজার ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত

খেলা

দ্বিতীয় সুপার ওভারের নাটকীয় ম্যাচে আফগানিস্তানকে পরাজিত করেছে

 প্রকাশিত: ১৪:৩৩, ১২ ফেব্রুয়ারি ২০২৬

দ্বিতীয় সুপার ওভারের নাটকীয় ম্যাচে আফগানিস্তানকে পরাজিত করেছে

টোয়েন্টি বিশ্বকাপে আহমেদাবাদে আজ মহানাটকীয় এক ম্যাচের সাক্ষ্মী হয়ে থাকলো পুরো ক্রিকেট বিশ্ব। মূল ম্যাচ টাই, প্রথম সুপার ওভার টাই- এরপর দ্বিতীয় সুপার ওভারে চার রানে আফগানদের হারিয়ে ম্যাচটির নিষ্পত্তি করে দক্ষিণ আফ্রিকা। 

গ্রুপ-ডি’র ম্যাচটিতে প্রথমে ব্যাটিং থেকে আফগানিস্তান ১৮৭ রানে অল আউট হয়। জবাবে দক্ষিণ আফ্রিকা ৬ উইকেটে ১৮৭ রানে ইনিংস শেষ করে। রোমাঞ্চকর প্রথম সুপার ওভার দুই দলই ১৮ রান করে সংগ্রহ করে। দ্বিতীয় সুপার ওভারে দক্ষিণ আফ্রিকা শেষ পর্যন্ত ৪ রানের জয় নিশ্চিত করে। দ্বিতীয় সুপার ওভারে দক্ষিণ আফ্রিকা ২৩ রান সংগ্রহ করেছিল। 

জবাবে আফগানিস্তান দ্বিতীয় বলেই উইকেট হারায়। রহমানুল্লাহ গুরবাজের সামনে ৪ বলে ৪টি ওভার বাউন্ডারির প্রয়োজন ছিল। গুরবাজ কেশব মহারাজকে তিনবার বাউন্ডারির ওপারে বল উড়িয়ে মারতে সমর্থ হলেও শেষ পর্যন্ত একটি ছক্কা বাকি রয়ে যায়। পঞ্চম বলটি ওয়াইড হলে আফগানিস্তানের সামনে শেষ বলে জয়ের জন্য ৬ রানের প্রয়োজন ছিল। তবে ৪ রান হলে তৃতীয় সুপার ওভারের ম্যাচটি গড়াতো। 

২০২৪ সালের সেমিফাইনালিস্ট আফগানিস্তান এনিয়ে টানা দ্বিতীয় ম্যাচে পরাজিত হয়ে পরের রাউন্ড থেকে অনেকটাই ছিটকে গেছে। গ্রুপের শীর্ষ দুই দল পরের রাউন্ডে যাবে। গ্রুপের আরেক হেভিওয়েট নিউজিল্যান্ডের বিপক্ষে পরাজয় দিয়ে আসর শুরু করেছি আফগানরা। 

অন্যদিকে এটি দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় জয়। নিউজিল্যান্ডও প্রথম দুই ম্যাচে জিতে রান রেটে এগিয়ে টেবিলের শীর্ষে রয়েছে। 

গুরবাজের ৪২ বলে দুর্দান্ত ৮৪ রানের ইনিংসে ভর করে আফগানিস্তান লড়াইয়ের পথ খুঁজে পায়। এক উইকেট হাতে নিয়ে শেষ ওভারে আফগানিস্তানের জয়ের জন্য ১৩ রানের প্রয়োজন ছিল। কাগিসো রাবাদ দুটি নো বল ও একটি ওয়াইড বল করার পর নুর আহমেদ একটি ছক্কা হাঁকান। শেষ ৩ বলে প্রয়োজন ছিল ২ রানের। কিন্তু নুর দ্বিতীয় রানের জন্য দৌড় শুরু করলে অপর প্রান্তে ফজলহক ফারুকি রান আউট হলে ম্যাচ টাই হয়। 

দক্ষিণ আফ্রিকান পেসার লুঙ্গি এনগিদি ২৬ রানে নিয়েছেন ৩ উইকেট। 

এর আগে কুইন্টন ডি কক (৫৯) ও রায়ান রিকেলটনের (৬১) দ্বিতীয় উইকেটে ১১৪ রানের জুটিতে দক্ষিণ আফ্রিকা বড় স্কোর গড়তে সমর্থ হয়।