রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

জাতীয়

লঞ্চ ডুবিতে জাহাজের চালকসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা

 প্রকাশিত: ১২:০০, ৭ এপ্রিল ২০২১

লঞ্চ ডুবিতে জাহাজের চালকসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা

শীতলক্ষ্যা নদীতে এসকে-৩ নামের লাইটার জাহাজের ধাক্কায় যাত্রীবাহী লঞ্চ সাবিত আল হাসান ডুবে ৩৫ জনের মৃত্যুর ঘটনায় মামলা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। এতে অজ্ঞাত আসামি করা হয়েছে লাইটার জাহাজের চালকসহ সংশ্লিষ্টদের। মঙ্গলবার রাতে বন্দর থানায় মামলাটি করেন বিআইডব্লিউটিএ-এর সহকারী পরিচালক।

বন্দর থানার ওসি বিষয়টি নিশ্চিত করে জানান, লাইটার জাহাজের চালকসহ সংশ্লিষ্টদের অজ্ঞাতনামা আসামি করে মামলা হয়েছে। পুলিশ জাহাজটিকে আটকসহ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনবে। 

এর আগে, গত ৪ এপ্রিল সন্ধ্যা ৬টার দিকে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় লঞ্চ টার্মিনাল থেকে সাবিত আল হাসান নামের লঞ্চটি অর্ধশতাধিক যাত্রী নিয়ে মুন্সিগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায়। সন্ধ্যা সোয়া ৬টার দিকে শীতলক্ষ্যা নদীর সদর উপজেলার কয়লাঘাট এলাকায় পৌঁছলে পেছন থেকে একটি লাইটার জাহাজের ধাক্কায় লঞ্চটি নদীতে তলিয়ে যায়। 

অনলাইন নিউজ পোর্টাল