রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

ময়মনসিংহে অবৈধভাবে মজুদ করা ২৪ হাজার লিটার জ্বালানি জব্দ চব্বিশকে স্বাধীনতার সমান করলে ‘বিপর্যয় হবে’: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জ্বালানি সরবরাহে ডিপোতে নতুন সময়সূচি দিল বিপিসি ঈদের পর প্রবাসীদের কর্মস্থলে ফেরা কঠিন, ফ্লাইট বিপর্যয়ে দুর্ভোগ শুধু খার্গ নয়, যুক্তরাষ্ট্রের নজর ইরানের আরও সাত দ্বীপে সংসদে শব্দযন্ত্রের বিভ্রাট ‘অন্তর্ঘাত’ কি না, তদন্তে কমিটি এই পোশাকে পুলিশ সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতিরা ইরানিরা চার সপ্তাহ ধরে ‘ডিজিটাল অন্ধকারে’ সরকার বলছে সংকট নেই: পাম্প কোথাও বন্ধ, কোথাও লম্বা লাইন দেশের পেট্রল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত দৌলত‌দিয়ায় বাসডু‌বি: চতুর্থ দি‌নেও উদ্ধার অ‌ভিযান চলছে প্রায় ৪০ দিনের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার বেড়েছে সোনার দাম, প্রতিভরি ২৩৭০১২ টাকা সৌদি আরবে বিমানঘাঁটিতে ইরানি হামলায় ১২ মার্কিন সেনা আহত নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি গ্রেপ্তার

আন্তর্জাতিক

রোহিঙ্গারা নিজ দেশেই ফিরতে চান

 প্রকাশিত: ১৭:২২, ২১ সেপ্টেম্বর ২০২০

রোহিঙ্গারা নিজ দেশেই ফিরতে চান

পরিদর্শন করেছেন উখিয়া ও টেকনাফে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের ৪০ জনের প্রতিনিধিদল নোয়াখালীর ভাসানচর বসবাসের উপযোগী কিনা তা সরেজমিনে । ভাসানচরের অবকাঠামো নিয়ে প্রতিনিধিরা প্রশংসায় পঞ্চমুখ হলেও ক্যাম্পে ফিরে তারা শোনাচ্ছেন ভিন্ন কথা। তারা বলছেন, ভাসানচরে নয় নিজ দেশে ফিরে যেতে পারলেই খুশি তারা।

সম্প্রতি দুই নারীসহ রোহিঙ্গাদের ৪০ জনের একটি দল গিয়েছিল নোয়াখালীর ভাসানচরে। তারা দেখেছেন সেখানকার খাদ্য গুদাম, থাকার ঘর, আশ্রয় সেন্টার, মসজিদ, স্বাস্থ্যকেন্দ্র, স্কুল, খেলার মাঠ ও কবরস্থান। এসব দেখে মুগ্ধ হন তারা।

ভাসানচর থেকে ফিরে এ মুগ্ধতার কথা অন্যান্য রোহিঙ্গাদের জানান তারা। কিন্তু এখন সুর পাল্টে এসব মানুষ অন্য কথা বলছে। তবে সাধারণ রোহিঙ্গারা বেশিরভাগই না যাওয়ার পক্ষে। তারা বলছেন, এখানে জোর করার কোনো সুযোগ নেই কেউ চাইলে স্বেচ্ছায় ভাসানচর যেতে পারে।

এদিকে প্রত্যাবাসন হওয়ার আগ পর্যন্ত যেভাবে হোক রোহিঙ্গাদের ভাসানচরে পাঠানোর দাবি সচেতন নাগরিকদের।

কক্সবাজারের সিভিল সোসাইটির সভাপতি আবু মোর্শেদ চৌধুরী বলেন, প্রত্যাবাসন প্রক্রিয়া দীর্ঘায়ত হচ্ছে তাই রোহিঙ্গাদের ভাসানচরে নিয়ে যাবার সরকারি সিদ্ধান্তকে সুশীল সমাজের পক্ষ থেকে সাধুবাদ জানাই।

অনলাইন নিউজ পোর্টাল