শুক্রবার ১৯ জুন ২০২৬, আষাঢ় ৫ ১৪৩৩

ব্রেকিং

পটিয়ায় প্রতিবেশীকে ফাঁসাতে খুন করা হয় শিশু জায়ানকে, ধারণা পুলিশের প্রথম শ্রেণির ভর্তিতে ‘নামমাত্র’ পরীক্ষা: শিক্ষামন্ত্রী মামুনুল হক নিয়ে বক্তব্য বাদ, ‘অন্ধকার অংশ’ সংসদের আলোচনায় চান না স্পিকার আট স্টলপোর্টকে বিমানবন্দরে রূপান্তরের উদ্যোগ স্পিকারের চেয়ারের প্রতি সম্মান ‘যার যার ধর্মীয় রীতিতে’ ১৩৩৪৪ জন জুলাই যোদ্ধাকে মাসিক সম্মানী ভাতা দেওয়া হচ্ছে: মন্ত্রী একদিনে হাম সন্দেহে পাঁচ জনের মৃত্যু ভারি বৃষ্টি: কয়েক জেলায় নদী সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পর কমল তেলের দাম সময় টিভির সাবেক এমডি জোবায়ের কারাগারে পাকিস্তান ও বাংলাদেশে ‘হামাসের তৎপরতা রয়েছে’, দাবি ইসরায়েলি দূতের মুন্সীগঞ্জে বাড়ির উঠানে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন কুমিল্লা বোর্ডের ৮ কলেজে কোনো এইচএসসি পরীক্ষার্থী নেই চুক্তি লঙ্ঘন করলে ইরানে ‘ভয়াবহ বোমা হামলার` হুমকি ট্রাম্পের অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র থেকে প্রযুক্তি পাচারের স্বীকারোক্তি চীনের ব্যবসায়ীর

 প্রকাশিত: ১২:৩১, ৪ মে ২০২১

যুক্তরাষ্ট্র থেকে প্রযুক্তি পাচারের স্বীকারোক্তি চীনের ব্যবসায়ীর

পানির নিচে ড্রোন তৈরির প্রচেষ্টায় জড়িত একটি চীনা সামরিক বিশ্ববিদ্যালয়ের সুবিধার্থে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সামুদ্রিক প্রযুক্তি পাচার করার কথা স্বীকার করেছেন চীনের ব্যবসায়ী কিন শুরেন।  

কিন শুরেন একজন সামুদ্রিক জীববিজ্ঞানী এবং সমুদ্রবিজ্ঞানের যন্ত্রপাতি বিক্রেতা একটি কোম্পানির প্রতিষ্ঠাতা। ২০১৮ সালে চীনের জাতীয় নিরাপত্তা হুমকি সম্পর্কে ক্রমবর্ধমান মার্কিন উদ্বেগের মধ্যে তাকে অভিযুক্ত করা হয়েছিল।

বোস্টন ফেডারেল আদালতে তিনি স্বীকার করেছেন, পানির নিচে শব্দ পর্যবেক্ষণ করতে ব্যবহার করা যেতে পারে, হাইড্রোফোন নামের একটি যন্ত্রের প্রযুক্তি তিনি চীনে পাচার করেছেন।

ম্যাসাচুসেটসের ওয়েলেসলিতে বসবাসকারী কিন রপ্তানি লঙ্ঘনের ষড়যন্ত্র, ভিসা জালিয়াতি, অর্থ পাচার এবং চোরাচালানসহ ১০টি অভিযোগে দোষী সাব্যস্ত হন। তিনি এক লাখ মার্কিন ডলার মূল্যের ৬০টি হাইড্রোফোনের বিষয়ে অভিযোগ স্বীকার করেছেন। 

প্রসিকিউটররা এর আগে ৪৫ বছর বয়সী কিনের বিরুদ্ধে মানববিহীন যানবাহন এবং রোবোটিক নৌকা রপ্তানির অভিযোগ এনেছিলেন এবং অভিযোগ করেছিলেন যে তিনি ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত চীনা সরকার নিয়ন্ত্রিত সংস্থাগুলিকে ৮ মিলিয়ন মার্কিন ডলার পণ্য সরবরাহ করেছিলেন।
 
প্রতিরক্ষা আইনজীবীরা বলেন, কিন ২০০৫ সালে বিজ্ঞানীদের সমুদ্রবিজ্ঞানের সরঞ্জাম সরবরাহের জন্য চীনে লিঙ্কওশান টেকনোলজিস প্রতিষ্ঠা করেন এবং স্থায়ী বাসিন্দা হিসাবে ২০১৪ সালে তার পরিবারের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রে অভিবাসিত হন।

প্রসিকিউটররা বলেন, চীনের সামরিক গবেষণা প্রতিষ্ঠান নর্থওয়েস্টার্ন পলিটেকনিক্যাল বিশ্ববিদ্যালয় কিনকে সাবমেরিন বিরোধী যুদ্ধের জন্য ব্যবহৃত জিনিসপত্র পাওয়ার দায়িত্ব দেয়। তিনি একটি মার্কিন প্রস্তুতকারকের কাছ থেকে হাইড্রোফোন সংগ্রহ করেন।

অনলাইন নিউজ পোর্টাল