শুক্রবার ১৯ জুন ২০২৬, আষাঢ় ৫ ১৪৩৩

ব্রেকিং

পটিয়ায় প্রতিবেশীকে ফাঁসাতে খুন করা হয় শিশু জায়ানকে, ধারণা পুলিশের প্রথম শ্রেণির ভর্তিতে ‘নামমাত্র’ পরীক্ষা: শিক্ষামন্ত্রী মামুনুল হক নিয়ে বক্তব্য বাদ, ‘অন্ধকার অংশ’ সংসদের আলোচনায় চান না স্পিকার আট স্টলপোর্টকে বিমানবন্দরে রূপান্তরের উদ্যোগ স্পিকারের চেয়ারের প্রতি সম্মান ‘যার যার ধর্মীয় রীতিতে’ ১৩৩৪৪ জন জুলাই যোদ্ধাকে মাসিক সম্মানী ভাতা দেওয়া হচ্ছে: মন্ত্রী একদিনে হাম সন্দেহে পাঁচ জনের মৃত্যু ভারি বৃষ্টি: কয়েক জেলায় নদী সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পর কমল তেলের দাম সময় টিভির সাবেক এমডি জোবায়ের কারাগারে পাকিস্তান ও বাংলাদেশে ‘হামাসের তৎপরতা রয়েছে’, দাবি ইসরায়েলি দূতের মুন্সীগঞ্জে বাড়ির উঠানে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন কুমিল্লা বোর্ডের ৮ কলেজে কোনো এইচএসসি পরীক্ষার্থী নেই চুক্তি লঙ্ঘন করলে ইরানে ‘ভয়াবহ বোমা হামলার` হুমকি ট্রাম্পের অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান

আন্তর্জাতিক

মসজিদে হারামে বিনামূল্যে হাদিস ও ইসলামি গ্রন্থ মুখস্থকরণ কোর্সের

 প্রকাশিত: ০৭:৫৫, ১৯ জুন ২০২৬

মসজিদে হারামে বিনামূল্যে হাদিস ও ইসলামি গ্রন্থ মুখস্থকরণ কোর্সের

পবিত্র মসজিদে হারামের ধর্মবিষয়ক প্রেসিডেন্সি এ বছরের গ্রীষ্মকালীন ছুটিকে কেন্দ্র করে হাদিস ও ইসলামি গ্রন্থ মুখস্থকরণে আগ্রহীদের জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির ঘোষণা দিয়েছে। সম্পূর্ণ বিনামূল্যে পরিচালিত এ কোর্সে বিশ্বের বিভিন্ন দেশের নারী-পুরুষ অংশগ্রহণের সুযোগ পাবেন।কর্তৃপক্ষ জানিয়েছে, পুরুষদের জন্য কোর্সটি আগামী ২৭ জুন থেকে শুরু হয়ে ৪ আগস্ট ২০২৬ পর্যন্ত চলবে। অন্যদিকে নারীদের জন্য নির্ধারিত কোর্স ৫ জুলাই শুরু হয়ে ৩০ জুলাই ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত হবে।এই কর্মসূচির মূল লক্ষ্য হলো হাদিস ও প্রামাণ্য ইসলামি গ্রন্থ অধ্যয়ন এবং মুখস্থকরণের প্রতি আগ্রহ সৃষ্টি করা, পাশাপাশি অংশগ্রহণকারীদের ইলমি দক্ষতা ও শরয়ি জ্ঞানের পরিধি বৃদ্ধি করা।

কোর্সে অংশগ্রহণের জন্য আগ্রহী প্রার্থীদের কমপক্ষে পবিত্র কুরআনের পাঁচ পারা (পাঁচ জুজ) মুখস্থ থাকতে হবে। এ শর্ত পূরণকারী নারী-পুরুষ, জাতীয়তা নির্বিশেষে, আবেদন করতে পারবেন।

ধর্মবিষয়ক প্রেসিডেন্সি জানিয়েছে, মসজিদুল হারামের পবিত্র পরিবেশে পরিচালিত এ কর্মসূচিতে অভিজ্ঞ আলেম ও শিক্ষকদের তত্ত্বাবধানে পাঠদান করা হবে। অংশগ্রহণকারীরা হাদিস, ইসলামি জ্ঞানচর্চা এবং মুখস্থকরণ পদ্ধতি বিষয়ে বিশেষ প্রশিক্ষণ লাভ করবেন।

উল্লেখ্য, মসজিদুল হারামের ধর্মবিষয়ক প্রেসিডেন্সি নিয়মিতভাবে কুরআন, হাদিস, আকিদা, ফিকহ ও ইসলামি সংস্কৃতি বিষয়ে বিভিন্ন শিক্ষামূলক কর্মসূচি পরিচালনা করে থাকে। এসব কর্মসূচির মাধ্যমে মুসলিম বিশ্বের শিক্ষার্থী ও গবেষকদের জন্য জ্ঞানচর্চার নতুন দ্বার উন্মোচিত হচ্ছে।