শনিবার ১৪ মার্চ ২০২৬, ফাল্গুন ৩০ ১৪৩২, ২৫ রমজান ১৪৪৭

ব্রেকিং

ইরানকে উপসাগরীয় দেশগুলোতে হামলা বন্ধের আহ্বান হামাসের নিবিড় পর্যবেক্ষণে মির্জা আব্বাস, ‘সিটি স্ক্যানের রিপোর্ট ভালো’ জামিনে কারামুক্ত আনিস আলমগীর আরও ৫ সিটি করপোরেশনে প্রশাসক পদে বিএনপি নেতারা রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে আলোচনা হবে ৫০ ঘণ্টা শফিকুর রহমান বিরোধীদলীয় নেতা, তাহের উপনেতা দেশে ফিরেছেন কাতারে আটকে পড়া ৪৩০ বাংলাদেশি ইরান ‘সম্পূর্ণ পরাজিত’, তারা চুক্তি করতে চায়: ট্রাম্প ইরান যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন ট্রাম্প সারের দাম বাড়ায় ভেনেজুয়েলা থেকে আমদানির অনুমতি যুক্তরাষ্ট্রের ঈদযাত্রা: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ১৫ স্থানে যানজটের শঙ্কা রাজশাহীতে সংসদ সদস্যের সঙ্গে হত্যা মামলার আসামির সেলফি আবারও কমল সোনা-রুপার দাম বাহরাইনে যুদ্ধাতঙ্ক: অনিশ্চয়তার মুখে বাংলাদেশি কর্মীরা ইরানি হামলায় ‘সৌদি আরবে ৫টি মার্কিন সামরিক বিমান’ ক্ষতিগ্রস্ত ইরানের খারক দ্বীপে বোমা ফেলল যুক্তরাষ্ট্র, তেল স্থাপনায় হামলার হুমকি

আন্তর্জাতিক

মেক্সিকোতে সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ৬ সেনা নিহত

 প্রকাশিত: ১৫:৫৬, ২২ ফেব্রুয়ারি ২০২১

মেক্সিকোতে সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ৬ সেনা নিহত

মেক্সিকোতে বিমানবাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়ে সামরিক বাহিনীর ছয় সদস্য নিহত হয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।

স্থানীয় সময় রোববার সকালে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য ভেরাক্রুজে এ দুর্ঘটনা ঘটে। খবর রয়টার্সের।

এমিলিয়ানো জাপাতা শহরের একটি বিমানবন্দর থেকে স্থানীয় সময় সকাল পৌনে ১০টার দিকে উড্ডয়ন করা লেয়ারজেট ৪৫ এয়ারক্রাফটটি দুর্ঘটনায় পড়ে বলে এক বিবৃতিতে জানিয়েছে মেক্সিকোর প্রতিরক্ষা মন্ত্রণালয়।

নিহতদের নাম-পরিচয় জানানো হয়নি। ঘটনাটির তদন্ত করার ঘোষণা দিয়েছে মেক্সিকোর সেনাবাহিনী।

দুর্ঘটনার সময় উড়োজাহাজটিতে আরোহী কতজন ছিল, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।  

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে দুর্ঘটনার কারণ বা এ সংক্রান্ত বিস্তারিত কিছু জানানো হয়নি।

অনলাইন নিউজ পোর্টাল