শনিবার ২৭ জুন ২০২৬, আষাঢ় ১৪ ১৪৩৩

ব্রেকিং

বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা বাজেটের ‘ফরম্যাট’ পরিবর্তনের চেষ্টা চলছে: অর্থমন্ত্রী এক টাকা দুর্নীতির প্রমাণ মিললে সংসদ ছাড়ব: হাসনাত হামের উপসর্গ নিয়ে আরো ৯ জনের মৃত্যু দিনাজপুরে নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৩ নারীর মৃত্যু সীমান্তের সমস্যা ‘দ্রুত’ ঠিক হয়ে যাবে, ‘আশা’ দীনেশ ত্রিবেদীর ফের চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা, আবেদন নেওয়া হবে ২৮ জুন থেকে তারেক রহমান ও লি ছিয়াংয়ের দ্বিপক্ষীয় বৈঠক বাসসের সাবেক এমডি মাহবুব মোর্শেদকে দুদকে তলব ডেঙ্গুতে আরো একজনের মৃত্যু ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, আহত ৯৭১ তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলাকেটে হত্যা ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর মর্যাদা ভিনিসিউসের জোড়া গোলে গ্রুপ সেরা ব্রাজিল

আন্তর্জাতিক

মিয়ানমারে এপর্যন্ত দেশটির সশস্ত্র বাহিনীর গুলিতে ৪৩ শিশু নিহত

 প্রকাশিত: ১২:০৫, ২ এপ্রিল ২০২১

মিয়ানমারে এপর্যন্ত দেশটির সশস্ত্র বাহিনীর গুলিতে ৪৩ শিশু নিহত

মিয়ানমারে অভ্যুত্থানের পর থেকে এখন পর্যন্ত দেশটির সশস্ত্র বাহিনীর গুলিতে ৪৩ শিশু নিহত হয়েছে। অধিকার সংস্থা সেফ দ্য চিলড্রেন বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।

মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে প্রায় দুই মাসের বিক্ষোভে এখন পর্যন্ত ৫৩৬ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। তার মধ্যে ১৪১ জনই নিহত হয়েছেন গত শনিবার। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাস্তায় নামলেই সশস্ত্র বাহিনী এলোপাতাড়ি গুলি করছে। এমনকি কিছু লোক তাদের বাড়িতে গিয়ে গুলি করে হত্যা করেছে।

নিহত সাত বছরের শিশু খিন মিয়ো চিটের পরিবার জানিয়েছে, ২৩ মার্চ মান্দালে শহরে বাড়িতেই বাবার কোলে বসে খেলছিল শিশুটি। হঠাৎ ছুটে আসা ঘাতক বুলেটের আঘাতে মুহূর্তেই লুটিয়ে পড়ে খিন মিয়ো ।

সেভ দ্য চিলড্রেন সতর্ক করে দিয়ে বলেছে, বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘাত চলাকালে বিপুল সংখ্যক শিশু আহত হয়েছে। এদের মধ্যে এক বছরের এক শিশুর চোখে রাবার বুলেট আঘাত হেনেছিল। এই সহিংসতার কারণে শিশুরা ভয়, উদ্বেগ ও চাপ অনুভব করায় তাদের মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব পড়ছে।

এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, শিশুরা সহিংসতা ও ভয়াবহতার প্রত্যক্ষদর্শী। এটা স্পষ্ট যে, মিয়ানমার আর শিশুদের জন্য নিরাপদ জায়গা নয়।

অনলাইন নিউজ পোর্টাল