বুধবার ২৫ মার্চ ২০২৬, চৈত্র ১০ ১৪৩২, ০৬ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশত এবার ঘাট দখল নিয়ে দুগ্রামবাসীর সংঘর্ষে রণক্ষেত্র পাবনা, আহত অর্ধশত রমজানের ঘাটতি পূরণে ১০ শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা ট্রাম্পের বিরতি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ইরানের ইস্পাহান জ্বালানিকেন্দ্রে হামলা মানবপাচার মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে জুলাই দায়মুক্তি অধ্যাদেশে ‘সবাই একমত’: সালাহউদ্দিন জেট ফুয়েলের দাম লিটারে ৯০ টাকা বাড়লো বিদেশগামী শিক্ষার্থীকে ১০ লাখ টাকা ঋণ দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ঢাকার পুঁজিবাজারে একদিনে সূচক কমল ৬৮ পয়েন্ট `হঠাৎ` চাহিদা বাড়ায় সারাদিনের তেল শেষ হচ্ছে তিন ঘণ্টায়: জ্বালানি মন্ত্রী মাসুদ উদ্দিন মানবপাচার মামলায় গ্রেপ্তার, আছে হত্যাসহ ১১ মামলা: ডিবি বাংলাদেশ থেকে বাহরাইনে ফিরতে প্রবাসীদের জন্য বিশেষ ফ্লাইট নাটোরে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ৩ আবারও প্রতি ব্যারেল তেলের দাম ১০০ ডলার ছাড়ালো

আন্তর্জাতিক

মিশরের প্রেসিডেন্টকে ধন্যবাদ জানালেন জো বাইডেন

 প্রকাশিত: ১৫:৪৯, ২৫ মে ২০২১

মিশরের প্রেসিডেন্টকে ধন্যবাদ জানালেন জো বাইডেন

মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি-কে ধন্যবাদ দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার টেলিফোনে আলাপকালে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে যুদ্ধবিরতিতে মধ্যস্থতায় তাকে এই ধন্যবাদ দেন বাইডেন। 

এ সময় দুই নেতা টানা ১১ দিনের যুদ্ধে ধ্বংসস্তুপে পরিণত হওয়া গাজার পাশে দাঁড়াতে বিশ্ববাসীর প্রতি আহ্বান জানান। একইসঙ্গে সেখানে আরো বেশি সহযোগিতা পাঠানোর বিষয়েও কথা বলেন তারা।

ইসরায়েল ও ফিলিস্তিন ইস্যুতে নিজের দল ডেমোক্র্যাট পার্টির সমালোচনার মুখে পড়তে হয়েছে বাইডেনকে। এছাড়া বিশ্বব্যাপিও নানাভাবে সমালোচনার শিকার হয়েছে যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসন।

গত শুক্রবার মিসরের মধ্যস্থতায় ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে যুদ্ধবিরতি হয়। এছাড়া গত সপ্তাহে যুদ্ধক্ষেত্র গাজার সংস্কারে ৫শ মিলিয়ন ডলার সহযোগিতার ঘোষণা দিয়েছেন আবদেল ফাত্তাহ আল-সিসি।

অনলাইন নিউজ পোর্টাল