রোববার ২২ মার্চ ২০২৬, চৈত্র ৮ ১৪৩২, ০৩ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

ইসরাইলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, আহত শতাধিক নেতানিয়াহুর সাফল্যের দাবি, ইরানের পাল্টা হামলা যুদ্ধবিরতির পরই হরমুজে সহায়তা দেবে ইতালি, জার্মানি ও ফ্রান্স তারেককে ঈদ শুভেচ্ছা মোদীর সকাল-বিকেল কমছে সোনা-রূপার দাম উত্তরায় ছিনতাইকারীর হেঁচকা টানে রাস্তায় পড়ে প্রাণ গেল গৃহবধূর ইরান যুদ্ধে নিহত মার্কিন সেনাদের মরদেহ নিলেন ট্রাম্প সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: দুই নৌযানের রুট পারমিট বাতিল, গঠন তদন্ত কমিটি কুয়েতে যুদ্ধ পরিস্থিতি: ঈদ উৎসবেও বিপাকে প্রবাসী বাংলাদেশিরা ইরানের পাল্টা হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা ইরানি গ্যাস হামলার জবাবে তেহরানের পাল্টা আঘাত

জাতীয়

বাংলাদেশ জাতিসংঘের ৩ সংস্থার নির্বাহী বোর্ডের সদস্য হলো

 প্রকাশিত: ১৯:৫৯, ১৫ সেপ্টেম্বর ২০২০

বাংলাদেশ  জাতিসংঘের ৩ সংস্থার নির্বাহী বোর্ডের সদস্য হলো

২০২১-২৩ মেয়াদের জন্য বাংলাদেশ ইউএনডিপি, ইউএনএফপিএ ও ইউএনওপিএস-এর নির্বাহী বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছে।

২০২১ সালের ১ জানুয়ারি থেকে এ মেয়াদ শুরু হবে।


বাংলাদেশ ৫৪ ভোটের মধ্যে সর্বোচ্চ ৫৩টি পেয়ে নির্বাচিত হয়। একটি দেশ ভোটদানে অনুপস্থিত ছিল।

জাতিসংঘ সদরদপ্তরে সোমবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

এতে অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিলের (ইকোসক) ৫৪ সদস্য সংস্থার অধীনস্থ আট প্রতিষ্ঠানের নির্বাহী বোর্ডের সদস্য নির্বাচনে ভোট দেয়।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের আর্থ-সামাজিক মুক্তির জন্য জাতিসংঘের সংস্থাগুলো ও তাদের নির্বাহী বোর্ডের সাথে কাজ করার ক্ষেত্রে যে দৃঢ় নজির তৈরি করেছেন, তার ফলে বাংলাদেশ যে বিশ্বাস ও আস্থা উপভোগ করছে তারই প্রমাণ এ বিজয়।

বাংলাদেশ বর্তমানে ইউনিসেফ ও ইউএন ওমেন-এর নির্বাহী বোর্ডেরও সদস্য।

রাষ্ট্রদূত রাবাব ফাতিমা বর্তমানে ইউনিসেফ নির্বাহী বোর্ডের সভাপতির দায়িত্ব পালন করছেন।

অনলাইন নিউজ পোর্টাল