বুধবার ১৮ মার্চ ২০২৬, চৈত্র ৪ ১৪৩২, ২৯ রমজান ১৪৪৭

ব্রেকিং

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান ইসরায়েলে নতুন দফায় ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান কিউবা নিয়ে যা খুশি তাই করতে পারি: ট্রাম্প ধর্ষণ রোধে সব মন্ত্রণালয়-সংস্থাকে সমন্বিত অ্যাকশনে যাওয়ার নির্দেশ গাড়িতে ট্রাকের ধাক্কা, অল্পের জন্য বেঁচে গেলেন এমপি আতিক মুজাহিদ ইরানের নিরাপত্তা প্রধান লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের পহেলা বৈশাখে সাড়ে ২১ হাজার কৃষক কার্ড দিচ্ছে সরকার কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী বাগদাদে দূতাবাসে হামলা, নিহত ৪ তেল অবরোধে অন্ধকারে কিউবা, ‘দখল’ নেওয়ার হুমকি ট্রাম্পের ঈদের সাত দিনের ছুটি শুরু, রাজধানী ছাড়ছে মানুষ সর্বকালের সর্বোচ্চ দরে মধ্যপ্রাচ্যের তেল ঝড়ে যুক্তরাষ্ট্রে সাড়ে ১২ হাজার ফ্লাইট বাতিল, অচলাবস্থা আফগানিস্তানের হাসপাতালে ‘পাকিস্তানের হামলা’, বহু হতাহত

লাইফস্টাইল

বছরে ক্যান্সারে মারা যায় ১ লাখ ৯ হাজার মানুষ!

 প্রকাশিত: ১০:৫৮, ৫ ফেব্রুয়ারি ২০২১

বছরে ক্যান্সারে মারা যায় ১ লাখ ৯ হাজার মানুষ!

বছরে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান প্রায় ১ লাখ ৯ হাজার মানুষ। এমন তথ্য জানিয়েছেন জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট হাসপাতালের সহযোগী অধ্যাপক ড. মো. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন।

তিনি বলেছেন, শুধু চিকিৎসায় ক্যান্সার নিরাময় সম্ভব নয়।

বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) দুপুরে আগারগাঁওয়ের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে ‘আন্তর্জাতিক ক্যান্সার দিবস’ উপলক্ষে আয়োজিত এক সেমিনারের তিনি একথা বলেন।

ড. মো. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন বলেন, শুধু চিকিৎসায় ক্যান্সার নিরাময় সম্ভব নয়। ক্যান্সার সম্পর্কে সচেতন হলে ক্যান্সার রোগ প্রতিরোধ করা সম্ভব। ক্যান্সার নিরাময়ের জন্য যেসব জিনিসকে ‘না’ বলতে হবে, তা হলো তামাক, বাল্যবিয়ে, রেড মিট, জাঙ্ক ফুড, ফাস্ট ফুড ও আর্সেনিক যুক্ত পানি। যেসব ভালো দিকগুলো মেনে চলতে হবে, সেগুলো হলো শাক সবজি ও ফলমূল, পরিষ্কার পরিছন্নতা, কায়িক পরিশ্রম, ব্রেস্ট ফিডিং এবং ভেকসিন গ্রহণ।

অনুষ্ঠানে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, আমাদের ভোগবাদী, অপচয়মুখী এবং অতি যান্ত্রিকতাময় অলস জীবন পরিহার করে পরিমিত জীবন যাপনে অভ্যস্ত হতে হবে। সৎ উপার্জন, মহান সৃষ্টিকর্তার আদেশ পালন এবং নৈতিক জীবন মেনে চললে ক্যান্সারসহ অনেক রোগব্যাধি থেকে বেঁচে থাকা যায়।

অনলাইন নিউজ পোর্টাল