বৃহস্পতিবার ০৫ ফেব্রুয়ারি ২০২৬, মাঘ ২৩ ১৪৩২, ১৭ শা'বান ১৪৪৭

ব্রেকিং

চট্টগ্রাম বন্দরের কর্মবিরতি দুদিন স্থগিত শফিক রেহমান-ববিতাসহ একুশে পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও একটি ব্যান্ড দল রোজায় অফিস ৯টা থেকে সাড়ে ৩টা যত দ্রুত সম্ভব দায়িত্ব হস্তান্তর করবে অন্তর্বর্তী সরকার: প্রেস সচিব পল্লবীর বিহারী ক্যাম্পে ২ শিশুসহ এক পরিবারের ৪ জনের লাশ পোস্টাল ভোটের ফল আগেভাগে জানার সুযোগ নেই: ইসি বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা শুক্রবার এরদোয়ান-সিসি বৈঠক : অংশীদারত্ব চুক্তিতে স্বাক্ষর জুলাই হত্যা: আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় ৬ আসামির মৃত্যুদণ্ড বাংলাদেশের পাশে দাঁড়ানোয় শাহবাজ শরীফকে আসিফ নজরুলের ধন্যবাদ আন্দোলনের সঙ্গীরাই এখন আমার ওপর মিসাইল ছুড়ছে: জামায়াত আমির তিন লাখ ৮০ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে আধিপত্য বিস্তার: সিলেটে মহাসড়ক আটকে দেড় ঘণ্টাব্যাপী সংঘর্ষ খুলনায় ইসলামী আন্দোলনের নারী কর্মীদের হেনস্তার অভিযোগ অনিশ্চয়তা কাটল, যুক্তরাষ্ট্র-ইরান ‘বৈঠক হচ্ছেই’, আলোচ্যসূচিতে মতভেদ আর্টেমিস ২: চাঁদে মানুষের যাত্রা পিছিয়ে গেল মার্চে বাংলাদেশের অটল অবস্থান ভালো লেগেছে নাসের হুসেইনের

আন্তর্জাতিক

ফিলিস্তিনের লাখো শহীদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা

 প্রকাশিত: ২১:১৮, ১৬ সেপ্টেম্বর ২০২০

ফিলিস্তিনের লাখো শহীদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা

খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, অবৈধ রাষ্ট্র ইসরাইলের সাথে আবর রাষ্ট্র সংযুক্ত আবর আমীরাত ও বাহরাইনের ‘শান্তি চুক্তি’ মজলুম ফিলিস্তিনীদের সাথে সুষ্পষ্ট বিশ্বাসঘাতকতা। মধ্যপ্রাচ্যের বিষফোঁড়া অবৈধ রাষ্ট্র ইহুদীবাদী ইসরাইলের সাথে আমেরিকার দুতিয়ালীতে আরব আমীরাত ও বাহরাইনের সম্পাদিত আজকের তথাকথিক ‘শান্তি চুক্তি’র তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে খেলাফত মজলিস।

ইসরাইলের সাথে সম্পর্ক স্থাপনের মাধ্যমে ফিলিস্তিনীদের ন্যায়সংগত সংগ্রামের প্রতি পিছন থেকে ছুরিকাঘাত করেছে আমীরাত ও বাহরাইনের শাসক গোষ্ঠী। এ চুক্তি ফিলিস্তিনীদের অধিকার আদায়ের সংগ্রামে নিহত ফিলিস্তিনের লাখো শহীদের রক্তের সাথে আমীরাত ও বাহরাইনের শাসকদের চরম বিশ্বাসঘাতকতার বহি:প্রকাশ।

ইহুদীবাদী ইসরাইলের বর্বরতার শিকার ফিলিস্তনীরা নিজ আবাসভূমি থেকে বিতাড়িত। অবৈধভাবে ফিলিস্তিনীদের ভূমি দখল করে হত্যা, জুলুম নির্যাতন চালাচ্ছে ইহুদীবাদী ইসরাইলী বাহিনী। আজকেও গাজায় বিমান হামলা চালিয়েছে ইহুদীবাদী ইসরাইল। এ চুক্তি শুধু ফিলিস্তিনী জনগণকেই নয়; সমগ্র মুসলিম উম্মাহকে চরমভাবে ব্যথিত ও ক্ষুব্ধ করেছে।

বিবৃতিতে নেতৃদ্বয় ইহুদীবাদী রাষ্ট্র ইসরাইলের সাথে আরব আমীরাত ও বাহরাইনের তথাকথিক ‘শান্তি চুক্তি’ বাতিলের দাবী জানান এবং ফিলিস্তিনীদের স্বাধীনতা সংগ্রামকে সফল করে ইহুদীবাদী ইসরাইলে হাতে থেকে মুসলামনদের প্রথম কিবলা জেরুজালেম মুক্ত করার জন্য বিশ্ব মুসলিমকে ঐক্যভদ্ধভাব সংগ্রামে ঝাপিয়ে পড়ার আহ্বান জানান। একই সাথে বাংলাদেশ সরকারকে আনুষ্ঠানিকভাবে অবৈধ রাষ্ট্র ইহুদীবাদী ইসরাইলের সাথে আরব আমীরাত ও বাহরাইনের তথাকথিক ‘শান্তি চুক্তি’ প্রত্যাখ্যান করার ঘোষণা প্রদানের দাবী জানান।

অনলাইন নিউজ পোর্টাল