শুক্রবার ১৯ জুন ২০২৬, আষাঢ় ৫ ১৪৩৩

ব্রেকিং

পটিয়ায় প্রতিবেশীকে ফাঁসাতে খুন করা হয় শিশু জায়ানকে, ধারণা পুলিশের প্রথম শ্রেণির ভর্তিতে ‘নামমাত্র’ পরীক্ষা: শিক্ষামন্ত্রী মামুনুল হক নিয়ে বক্তব্য বাদ, ‘অন্ধকার অংশ’ সংসদের আলোচনায় চান না স্পিকার আট স্টলপোর্টকে বিমানবন্দরে রূপান্তরের উদ্যোগ স্পিকারের চেয়ারের প্রতি সম্মান ‘যার যার ধর্মীয় রীতিতে’ ১৩৩৪৪ জন জুলাই যোদ্ধাকে মাসিক সম্মানী ভাতা দেওয়া হচ্ছে: মন্ত্রী একদিনে হাম সন্দেহে পাঁচ জনের মৃত্যু ভারি বৃষ্টি: কয়েক জেলায় নদী সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পর কমল তেলের দাম সময় টিভির সাবেক এমডি জোবায়ের কারাগারে পাকিস্তান ও বাংলাদেশে ‘হামাসের তৎপরতা রয়েছে’, দাবি ইসরায়েলি দূতের মুন্সীগঞ্জে বাড়ির উঠানে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন কুমিল্লা বোর্ডের ৮ কলেজে কোনো এইচএসসি পরীক্ষার্থী নেই চুক্তি লঙ্ঘন করলে ইরানে ‘ভয়াবহ বোমা হামলার` হুমকি ট্রাম্পের অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান

জাতীয়

নতুন বছরের মার্চে আবাসিকে নতুন গ্যাস সংযোগ

 প্রকাশিত: ২০:২২, ২৬ নভেম্বর ২০২০

নতুন বছরের মার্চে আবাসিকে নতুন গ্যাস সংযোগ
নতুন বছরের জানুয়ারিতে দরপত্র আহ্বান করার পর মার্চে-ই আবাসিকে নতুন গ্যাস সংযোগ পাবেন গ্রাহকরা। 
 
প্রায় ১০ বছর ধরে আবাসিকে গ্যাস সংযোগ বন্ধ রয়েছে। ২০১৯ সালের ১৮ মার্চ প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশে গঠিত কমিটি শহরাঞ্চলে গ্যাসের নতুন আবাসিক সংযোগ চালু করার সুপারিশ করে। বিদেশ থেকে আমদানি করা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পাইপলাইনের মাধ্যমে আবাসিকে সরবরাহ করার কথা বলে এই কমিটি।

কিন্তু গত দেড় বছরেও এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

কেজিডিসিএলের একজন কর্মকর্তা বাংলানিউজকে বলেন, নতুন গ্যাস সংযোগের বিষয়ে মন্ত্রণালয়ে কথা বলেছি। তারা নতুন গ্যাস সংযোগ দেওয়ার কথা বলেছেন। তবে এর আগে কিছু বিষয়ের উপর ব্যাখা চেয়েছেন। আমরা কয়েকদিনের মধ্যে এসব ব্যাখার উত্তর দিয়ে দেবো।

তিনি বলেন, ডিসেম্বরের মধ্যেই নতুন গ্যাস দেওয়ার প্রক্রিয়ার অনুমোদন পেতে পারি। তারপর জানুয়ারিতে দরপত্র আহ্বান করবো। দরপত্রের কাজ শেষ হলে মার্চের দিকে নতুন গ্যাস সংযোগ দেওয়া শুরু হবে।  

কেজিডিসিএল সূত্র জানায়, চট্টগ্রাম অঞ্চলে পুরনো ২৫ হাজার আবেদনকারী রয়েছে। আবেদন প্রক্রিয়া শুরু হলে আরও ৫০ হাজার যুক্ত হবে। সবমিলিয়ে ৭৫ হাজারেরও বেশি নতুন গ্যাস সংযোগ দেওয়া হতে পারে। বর্তমানে চট্টগ্রামে প্রায় ৬ লাখ আবাসিক গ্রাহক রয়েছে।

২০০৯ সালের ২১ জুলাই থেকে শিল্প ও বাণিজ্যিকে নতুন গ্যাস সংযোগ দেওয়া বন্ধ করা হয়। এরপর ২০১০ সালের ১৩ জুলাই থেকে আবাসিকেও নতুন গ্যাস-সংযোগ বন্ধ করা হয়। ২০১৩ সালের ৭ মে আবাসিকে সংযোগ দেওয়া শুরু হলেও কিছুদিন পরই তা আবার বন্ধ করে দেওয়া হয়।

অনলাইন নিউজ পোর্টাল