মঙ্গলবার ০৯ জুন ২০২৬, জ্যৈষ্ঠ ২৬ ১৪৩৩

ব্রেকিং

রমনা থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ককে ছুরিকাঘাতে হত্যা খুলছে মরিশাসের শ্রমবাজার, জেনিভায় দুই দেশের মন্ত্রীর বৈঠক এনসিটিবি ও ৫ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান পাল্টাপাল্টি হামলা আপাতত বন্ধের ঘোষণা দিয়েছে ইরান ও ইসরায়েল পুশ-ইন ঠেকাতে ভারতকে দফায় দফায় চি‌ঠি চেয়ারম্যান ও এমডি পেল সম্মিলিত ইসলামী ব্যাংক শিক্ষায় সোয়া লাখ কোটি টাকা বরাদ্দ মিলবে, আশা মন্ত্রী মিলনের নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ বিষয় এসএসসির ফলাফল ২০ জুলাই: শিক্ষামন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় বাস খাদে পড়ে নিহত ৩ ১৪০ দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশের ওষুধ: স্বাস্থ্যমন্ত্রী বাকলিয়ায় ‘শিশু ধর্ষণ’: অভিযোগপত্র আমলে নিল আদালত শরিয়াহভিত্তিক বিনিয়োগে আসছে সঞ্চয়পত্র ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, যোগ দিয়েছে হুতিরা ফিলিপিন্সে ৭.৮ মাত্রার ভূমিকম্পে ১৫ জনের মৃত্যু

ইসলাম

খতমে তাহলীল কি কুরআন-হাদীসে প্রমাণিত?

 প্রকাশিত: ০৮:৩৩, ১৪ জানুয়ারি ২০২৬

খতমে তাহলীল কি কুরআন-হাদীসে প্রমাণিত?

প্রশ্ন. মানুষ মৃত্যুর আগে খতমে তাহলীল (সত্তর হাজার বার কালেমা তাইয়েবা) পড়ে রাখে এবং বলে এটা আমার মৃত্যুর পরে কাজে আসবে। আবার অনেকে মৃতের জন্যে পড়ায়। এতে  নাকি সে জাহান্নাম থেকে মুক্তি পাবে। জানার বিষয় হল, এ আমলটি কতটুকু সহীহ এবং এ বিষয়ে কুরআন-হাদীসে কী আছে?

উত্তর. সত্তর হাজার বার কালেমা তাইয়েবা পাঠ করলে বা মৃতের নামে প্রেরণ করলে জাহান্নাম থেকে মুক্তিলাভ হয়- এটি রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদীস হিসাবে প্রমাণিত নয়।

শাইখ ইবনে তাইমিয়া রাহ.-কে এ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘এটি সহীহ বা যয়ীফ কোনো সনদেই বর্ণিত নেই।’ -মাজমাউল ফাতাওয়া, ইবনে তাইমিয়া ২৪/৩২৩

উল্লেখ্য, একথা স্বতঃসিদ্ধ  যে, কালেমা তাইয়েবা পাঠ করা অনেক বড় সওয়াবের কাজ এবং হাদীসের ভাষ্য অনুযায়ী এটি সবচেয়ে উত্তম যিকির। তা নিজের জন্যেও পড়া যেতে পারে এবং অন্য কোনো মৃতের ঈসালে সওয়াবের জন্যেও। কিন্তু এ নির্দিষ্ট সংখ্যা এবং উক্ত সওয়াবের কথা কোনো দলিল দ্বারা প্রমাণিত নয় এবং তা রাসূল সাল্লস্নাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদীসও নয়।

মাসিক আলকাউসার