রোববার ০৮ ফেব্রুয়ারি ২০২৬, মাঘ ২৬ ১৪৩২, ২০ শা'বান ১৪৪৭

ব্রেকিং

হজ ভিসা মিলবে ৮ ফেব্রুয়ারি থেকে নির্বাচন ঘিরে সারা দেশে দুদিন দোকানপাট বন্ধের ঘোষণা নানিবাড়ি এলাকার ভোট চাইলেন তারেক রহমান রাশিয়ার বড় ধরনের হামলায় ইউক্রেনের বিদ্যুৎ গ্রিড ক্ষতিগ্রস্ত নারীদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকের ঋণ মওকুফ হবে : তারেক রহমান এমপি হয়ে প্লট, শুল্কমুক্ত গাড়ি নেব না: হবিগঞ্জে জামায়াত আমির হাদি হত্যার বিচার না পাওয়া পর্যন্ত ঘরে ফিরবো না: হাদির বোন কারাগারে মারা গেলেন সাবেক এমপি রমেশ চন্দ্র সেন এনসিটি ইজারা: রোববার থেকে লাগাতার ধর্মঘটের ডাক মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত সেই শিশুর মৃত্যু আবার বাড়লো সোনার দাম, প্রতি ভরি ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা ‘খুব ভালো’ হয়েছে : ট্রাম্প জামায়াতের সঙ্গে ঐক্য সরকার? তারেক বললেন, বিএনপি ‘একাই সক্ষম’ তারেক রহমানকে ওপেন ডিবেটের আমন্ত্রণ জামায়াত আমিরের বিশ্বকাপ শুরু, ৩০ বছর পর নেই বাংলাদেশ ইউক্রেইনে ‘মার্চের মধ্যে’ শান্তি চুক্তি ও দ্রুত নির্বাচন ‘চায় যুক্তরাষ্ট্র’

জাতীয়

আবাসিক এলাকায় কার রেসিং বন্ধের কঠোর নির্দেশ দিয়েছেন আইজিপি

 প্রকাশিত: ২০:৪১, ২৭ জুন ২০২১

আবাসিক এলাকায় কার রেসিং বন্ধের কঠোর নির্দেশ দিয়েছেন আইজিপি

আবাসিক এলাকায় কার রেসিং বন্ধের কঠোর নির্দেশ দিয়েছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ। রোববার পুলিশ হেডকোয়ার্টার্সের শাপলা সম্মেলনকক্ষে বাংলাদেশের কার রেসার, স্পোর্টস কার ওনার, কার অ্যানথুজিয়াস্ট, কার ব্লগারসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ নির্দেশ দেন।

সভায় আইজিপি বলেন, ক্রমবর্ধমান হারে বেড়ে ওঠা এসব গ্রুপ দেশের অর্থনৈতিক সমৃদ্ধিরই একটি নিদর্শন। যেহেতু বাংলাদেশ এ মুহূর্তে আর্থ-সামাজিক উন্নয়নের একটি পটপরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে এবং এ ধরনের সংস্কৃতি আমাদের দেশে এখনো ব্যাপকভাবে গ্রহণযোগ্যতা পায়নি, তাই এক্ষেত্রে এখনো যথেষ্ট অবকাঠামো এবং শৃঙ্খলা গড়ে ওঠেনি। 

তাই নিয়ন্ত্রিত পরিবেশে, প্রশিক্ষিত জনবলের মাধ্যমে, কার রেসিংয়ের আন্তর্জাতিক মান বজায় রেখে, সুনির্ধারিত ট্র্যাকে এ ধরনের কার্যক্রম পরিচালনার উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন আইজিপি। 

পাশাপাশি জনবহুল আবাসিক ও বাণিজ্যিক এলাকায় উচ্চগতিতে ও উচ্চ শ‌ব্দে হর্ন বাজিয়ে বেপরোয়া গতিতে গাড়ি চালনা বন্ধ করতে পুলিশের সংশ্লিষ্ট ইউনিটগুলোকে কঠোর নির্দেশনা দেন তিনি।

সভায় ট্রাফিক আইন প্রতিপালনে গাড়ি চালকদের আরো উৎসাহিত করা, বেপরোয়া গতিতে গাড়ি চালানো বন্ধ করা, ট্রাফিক আইন বিষয়ক সচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচারণা চালানো, রাস্তায় চলাচলের সময় পথচারীদের করণীয় সম্পর্কে সচেতন করা ইত্যাদি বিষয়েও আলোচনা হয়। 

অনলাইন নিউজ পোর্টাল