রোববার ২২ মার্চ ২০২৬, চৈত্র ৭ ১৪৩২, ০৩ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

নেতানিয়াহুর সাফল্যের দাবি, ইরানের পাল্টা হামলা যুদ্ধবিরতির পরই হরমুজে সহায়তা দেবে ইতালি, জার্মানি ও ফ্রান্স তারেককে ঈদ শুভেচ্ছা মোদীর সকাল-বিকেল কমছে সোনা-রূপার দাম উত্তরায় ছিনতাইকারীর হেঁচকা টানে রাস্তায় পড়ে প্রাণ গেল গৃহবধূর ইরান যুদ্ধে নিহত মার্কিন সেনাদের মরদেহ নিলেন ট্রাম্প সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: দুই নৌযানের রুট পারমিট বাতিল, গঠন তদন্ত কমিটি কুয়েতে যুদ্ধ পরিস্থিতি: ঈদ উৎসবেও বিপাকে প্রবাসী বাংলাদেশিরা ইরানের পাল্টা হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা ইরানি গ্যাস হামলার জবাবে তেহরানের পাল্টা আঘাত

শিক্ষা

তৃতীয় শ্রেণি পর্যন্ত পরীক্ষা নয়,নবম-দশম শ্রেণিতে থাকছে না বিভাগ

 প্রকাশিত: ১৬:০৬, ১৩ সেপ্টেম্বর ২০২১

তৃতীয় শ্রেণি পর্যন্ত পরীক্ষা নয়,নবম-দশম শ্রেণিতে থাকছে না বিভাগ

নতুন শিক্ষাক্রমে তৃতীয় শ্রেণি পর্যন্ত কোনো শ্রেণিতে পরীক্ষা থাকবে না। আর নবম-দশম শ্রেণিতে বিজ্ঞান, মানবিক ও বাণিজ্যের মতো বিভাগ থাকবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

সোমবার সচিবালয়ে এক সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান শিক্ষামন্ত্রী।

ডা. দীপুমনি বলেন, শিক্ষার্থীদের বিভাগভিত্তিক আলাদা করা হবে না। ২০২৩ সাল থেকে নতুন শিক্ষাক্রমের রূপরেখায় নবম-দশম শ্রেণিতে বিজ্ঞান, মানবিক, বাণিজ্য বিভাগ থাকবে না। সবাইকে একই বিষয় পড়তে হবে।

এর আগে জাতীয় সংসদে শিক্ষামন্ত্রী বলেন, দশম শ্রেণি পর্যন্ত সব শিক্ষার্থী একই বিষয়ের ওপর শিক্ষা অর্জনের মাধ্যমে শিক্ষার্থীদের ভিতকে মজবুত করবে। একাদশ শ্রেণি থেকে গ্রুপ বা বিভাগ ভিত্তিক লেখাপড়ার সুযোগ থাকবে।

অনলাইন নিউজ পোর্টাল