বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬, আষাঢ় ৪ ১৪৩৩

ব্রেকিং

‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলা দলের বিরুদ্ধে সজাগ থাকতে হবে: প্রধানমন্ত্রী কাঁটাতারের বেড়া বসবে মিয়ানমার সীমান্তে, ভারত সীমান্ত ‘বিবেচনায়’: স্বরাষ্ট্রমন্ত্রী চুক্তি বাস্তবায়ন না হলে ফের ইরানে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের ১৬ দিনে প্রবাসীরা পাঠালেন ২১ হাজার ২২৩ কোটি টাকা প্রধানমন্ত্রীর নির্দেশে বিমানবন্দর থেকে ‘সাথে সাথেই’ সংসদে এমরান স্পিনে বাংলাদেশকে ধরাশায়ী করে সিরিজে এগিয়ে অস্ট্রেলিয়া রেলযাত্রা দ্রুত ও নিরাপদ করতে চালু হবে বৈদ্যুতিক ট্রেন: প্রধানমন্ত্রী সীমান্তে হত্যা মানবাধিকারের লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী বাকলিয়ার শিশু ধর্ষণ: আসামি মনির হোসেনের যাবজ্জীবন হামের উপসর্গ নিয়ে আরো ৪ জনের মৃত্যু ময়মনসিংহে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে তুলে নিয়ে ‘দলবেঁধে ধর্ষণ’ পাঁচ জেলায় বন্যার শঙ্কা শিশু আয়াত হত্যা: আসামি আবীরের ফাঁসির রায় সিলেটে চা শ্রমিকদের ফুলবৃষ্টিতে সিক্ত প্রধানমন্ত্রী, পথে পথে অভ্যর্থনা সীমান্তে ভারতের পুশ-ইন নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ গোলের চূড়ায় ক্লোসার সঙ্গী এখন মেসি এমবাপে ২ হলান্ড ২ মেসি ৩, বিশ্বকাপের বিশ্ব কাঁপানো দিন

লাইফস্টাইল

চার মডেলে এলো আইফোন ১৩

 প্রকাশিত: ০৯:৩৬, ১৫ সেপ্টেম্বর ২০২১

চার মডেলে এলো আইফোন ১৩

অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাজারে এসে গেল আইফোন ১৩। স্থানীয় সময় বুধবার ক্যালিফোর্নিয়ার অ্যাপল পার্কে আইফোন ১৩ আর অ্যাপল ওয়াচ ৭-এর আত্মপ্রকাশ ঘটে। তবে মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল প্রায় প্রতিবছর আইফোনের নতুন মডেল উন্মোচন করে সেপ্টেম্বর মাসে।  
 

কি চমক রয়েছে আইফোনের এই নতুন মডেলে? অবশ্য প্রথম লুকে কেউই পুলকিত হবেন না। কারণ ডিজাইনে খুব বেশি পরিবর্তন আনা হয়নি এতে। অনেকটা আগের অর্থাৎ আইফোন ১২ মডেলের মতোই দেখতে এটি।

অ্যাপল জানিয়েছে, ব্যাটারি এবং পারফর্মম্যান্সের দিক দিয়ে পুরনো যেকোনো মডেলের চেয়ে উচ্চমানের অবশ্যই। আগের থেকে ৫০ শতাংশ বেশি দ্রুত পারফর্মম্যান্স দেবে অ্যাপলের নতুন চিপ। পুরোনো সিরিজের থেকে কমপক্ষে আড়াই ঘণ্টা বেশি ব্যাটারি ব্যাকআপ দেবে আইফোন ১৩। আইফোন ১৩ তে থাকছে রিয়ার টুইন ক্যামেরা। প্রসেসর এ১৫ বায়োনিকের। ডিসপ্লেতেও পরিবর্তন আনা হয়েছে। যা আগের মডেলগুলোর চেয়ে প্রায় ২০ শতাংশ বেশি উজ্জ্বল।

নতুন মডেলে থাকছে ৫০০ জিবি স্টোরেজ। সর্বনিম্ন ৬৪ জিবির বদলে ১২৮ জিবি স্টোরেজ করেছে প্রতিষ্ঠানটি।

পেছনে থাকছে ১২ মেগাপিক্সেলের দুটি ক্যামেরা। ভিডিও কনটেন্ট তৈরিতেও নতুন আইফোন বেশ সুবিধা নিয়ে এসেছে। ক্যামেরায় দেওয়া হয়েছে সিনেম্যাটিক মোড।

আইফোন ১৩ এর দাম কত? তা সম্প্রতি ‘অ্যাপল হাব’ ব্লগে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়, নতুন আইফোনের দাম হতে পারে ৭৯৯ মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় ৬৮ হাজার টাকা। মডেল প্রকাশের অনুষ্ঠানেও সেই দামই ঘোষণা করা হয়েছে। তবে বাংলাদেশে দামে আরো বেশি হবে। কারণ স্থানীয় করও যুক্ত হবে।

বাজারে মোট পাঁচটি রঙে পাওয়া যাবে আইফোন ১৩— গোলাপি, নীল, কালো (মিডনাইট), লাল (প্রোডাক্ট রেড) আর স্টারলেট।

এসব রঙের চারটি মডেল নিয়ে আসছে মুঠোফোনটি - আইফোন ১৩, আইফোন ১৩ মিনি, আইফোন ১৩ প্রো এবং আইফোন ১৩ প্রো ম্যাক্স।

তবে এসব মডেলের দামেও তারতম্য রয়েছে কিছুটা। আইফোন ১৩ মিনি ৬৯৯ ডলার (বাংলাদেশি মূদ্রায় ৫৯ হাজার পাঁচশ চল্লিশ টাকা), আইফোন ১৩ প্রোর দাম ৯৯৯ ডলার  (বাংলাদেশি মূদ্রায় ৮৫ হাজার টাকা)। আর আইফোন ১৩ প্রো ম্যাক্সের দাম পড়বে ১ হাজার ৯৯ ডলার  (বাংলাদেশি মূদ্রায় ৯৩ হাজার ৬ শত টাকা)।

আগামী ২৪ সেপ্টেম্বরে বাজারে পাওয়া যাবে আইফোন ১৩।

অনলাইন নিউজ পোর্টাল