সোমবার ০৯ মার্চ ২০২৬, ফাল্গুন ২৫ ১৪৩২, ২০ রমজান ১৪৪৭

ব্রেকিং

ইরানের পাশে থাকার বার্তা পুতিনের, শুভেচ্ছা খামেনির ছেলেকে লেবাননে সাত দিনে ৮৩ শিশু নিহত হাদি হত্যার আসামিদের সাক্ষাৎ পেতে কনস্যুলার অ্যাকসেস চাইল বাংলাদেশ ভোজ্যতেলের দাম এক ফোঁটাও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী যাত্রাবাড়ীতে রগ কেটে যুবককে হত্যা জঙ্গল ছলিমপুরে ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ প্রতিষ্ঠা হয়েছে, অস্ত্র উদ্ধার, আটক ১৫: ডিআইজি হাদি হত্যার আসামি ফেরাতে উদ্যোগ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী দুই প্রসিকিউটর নিয়োগ, একজনের পদত্যাগ ইরানের নতুন নেতা নিয়ে ‘খুশি নন’ ট্রাম্প, চীন বলছে ‘অভ্যন্তরীণ বিষয়’ ইরানি তেল স্থাপনায় ইসরায়েলি হামলায় ‘বিরক্ত, বিস্মিত’ যুক্তরাষ্ট্র মোজতবা খামেনি: ইরানের নতুন সর্বোচ্চ নেতা জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর অভিযান মাদারীপুরে টর্চ লাইট জ্বালিয়ে ৪ ঘণ্টা ধরে সংঘর্ষ, শতাধিক হাতবোমার বিস্ফোরণ পিতার মত ইরানের সর্বোচ্চ নেতা হলেন মুজতাবা খামেনি ইরানি হামলায় ইসরায়েলে ১৩ জন নিহত, প্রায় ২০০০ জন আহত ইরানে ৬৫ স্কুল ও ৩২ চিকিৎসাকেন্দ্র হামলার শিকার: রেড ক্রিসেন্ট

আন্তর্জাতিক

ইরানের পাশে থাকার বার্তা পুতিনের, শুভেচ্ছা খামেনির ছেলেকে

 প্রকাশিত: ১৯:২৫, ৯ মার্চ ২০২৬

ইরানের পাশে থাকার বার্তা পুতিনের, শুভেচ্ছা খামেনির ছেলেকে

ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতাবা খামেনিকে ‘অটল সমর্থনে’র প্রতিশ্রুতি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার এক বার্তায় তিনি তেহরানের প্রতি মস্কোর সংহতি পুনর্ব্যক্ত করেন।

মার্কিন ও ইসরায়েলি বিমান হামলায় পূর্বসূরি ও বাবা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর ছেলে মুজতাবা খামেনিকে এই পদে আসীন করা হয়।

তার এই নিয়োগকে স্বাগত জানিয়ে পুতিন বলেন, “আমি তেহরানকে আমাদের অটল সমর্থন এবং ইরানি বন্ধুদের সঙ্গে সংহতির বিষয়টি আবারও নিশ্চিত করতে চাই।”

রুশ প্রেসিডেন্ট তার বার্তায় আরও উল্লেখ করেন যে, ইরান রাশিয়ার ওপর ভরসা রাখতে পারে। তিনি বলেন, “রাশিয়া ইরানের একটি নির্ভরযোগ্য অংশীদার ছিল এবং ভবিষ্যতেও থাকবে।”

বর্তমানে ইরান ও মধ্যপ্রাচ্যে যে অস্থিরতা চলছে, সেদিকে ইঙ্গিত করে পুতিন বলেন, “ইরান যখন সশস্ত্র আগ্রাসন মোকাবেলা করছে, তখন এই উচ্চ পদে আপনার (মুজতাবা) আসীন হওয়া নিঃসন্দেহে অনেক সাহস ও নিষ্ঠার দাবি রাখে।"

মুজতবাকে পুতিনের এই সংহতির বার্তা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বার্তার সম্পূর্ণ বিপরীত। সংবাদমাধ্যম এক্সিওসে ট্রাম্প বলেছিলেন, আয়াতুল্লাহ খামেনির ছেলে তার কাছে ইরানের নতুন নেতা হিসাবে গ্রহণযোগ্য নয়।

ট্রাম্প বলেছিলেন তিনি এমন কাউকে নেতা হিসাবে চান যিনি ইরানে শান্তি ও সম্প্রীতি ফিরিয়ে আনতে পারবেন। এবিসি নিউজে ট্রাম্প আরও বলেছিলেন, “তিনি (নতুন নেতা) আমাদের কাছে অনুমোদনযোগ্য না হলে তিনি বেশিদিন টিকবেন না।”