সোমবার ০৯ মার্চ ২০২৬, ফাল্গুন ২৫ ১৪৩২, ২০ রমজান ১৪৪৭

ব্রেকিং

ইরানের পাশে থাকার বার্তা পুতিনের, শুভেচ্ছা খামেনির ছেলেকে লেবাননে সাত দিনে ৮৩ শিশু নিহত হাদি হত্যার আসামিদের সাক্ষাৎ পেতে কনস্যুলার অ্যাকসেস চাইল বাংলাদেশ ভোজ্যতেলের দাম এক ফোঁটাও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী যাত্রাবাড়ীতে রগ কেটে যুবককে হত্যা জঙ্গল ছলিমপুরে ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ প্রতিষ্ঠা হয়েছে, অস্ত্র উদ্ধার, আটক ১৫: ডিআইজি হাদি হত্যার আসামি ফেরাতে উদ্যোগ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী দুই প্রসিকিউটর নিয়োগ, একজনের পদত্যাগ ইরানের নতুন নেতা নিয়ে ‘খুশি নন’ ট্রাম্প, চীন বলছে ‘অভ্যন্তরীণ বিষয়’ ইরানি তেল স্থাপনায় ইসরায়েলি হামলায় ‘বিরক্ত, বিস্মিত’ যুক্তরাষ্ট্র মোজতবা খামেনি: ইরানের নতুন সর্বোচ্চ নেতা জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর অভিযান মাদারীপুরে টর্চ লাইট জ্বালিয়ে ৪ ঘণ্টা ধরে সংঘর্ষ, শতাধিক হাতবোমার বিস্ফোরণ পিতার মত ইরানের সর্বোচ্চ নেতা হলেন মুজতাবা খামেনি ইরানি হামলায় ইসরায়েলে ১৩ জন নিহত, প্রায় ২০০০ জন আহত ইরানে ৬৫ স্কুল ও ৩২ চিকিৎসাকেন্দ্র হামলার শিকার: রেড ক্রিসেন্ট

জাতীয়

আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ পালন করেছে পিকেএসএফ

 প্রকাশিত: ২২:৪১, ৯ মার্চ ২০২৬

আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ পালন করেছে পিকেএসএফ

আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ পালন করেছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)।  

দিবসটি উপলক্ষ্যে আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে পিকেএসএফ ভবনের মিলনায়তন-১-এ বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিকেএসএফ-এর চেয়ারম্যান জাকির আহমেদ খান। 

আলোচনাসভায় বক্তব্য রাখেন পিকেএসএফ-এর ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মহাব্যবস্থাপক মো. মেছবাহুর রহমান।

এরপর নির্ধারিত বিষয়ের ওপর উপস্থাপনা তুলে ধরেন পিকেএসএফ-এর বিভিন্ন পর্যায়ের নারী কর্মকর্তাবৃন্দ। ব্যবস্থাপক মাহমুদা মোরশেদ দিবসটির মূল প্রতিপাদ্যের ওপর আলোকপাত করেন। ব্যবস্থাপক জেসমিন আরা ‘নারীর কর্ম পরিবেশ’ এবং উপ-ব্যবস্থাপক আনিকা জামান তাসনীম ‘দরিদ্র নারী ও নারী উদ্যোক্তাদের অগ্রযাত্রা’ বিষয়ে দুটি উপস্থাপনা তুলে ধরেন। 

সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক তার বক্তব্যে নারীর ক্ষমতায়ন ও উন্নয়নে পিকেএসএফ-এর বিভিন্ন কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন। 

সমাপনী বক্তব্যে চেয়ারম্যান নারী ও কন্যার অধিকার সুরক্ষায় এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।