শনিবার ০৭ ফেব্রুয়ারি ২০২৬, মাঘ ২৫ ১৪৩২, ১৯ শা'বান ১৪৪৭

ব্রেকিং

রাশিয়ার বড় ধরনের হামলায় ইউক্রেনের বিদ্যুৎ গ্রিড ক্ষতিগ্রস্ত নারীদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকের ঋণ মওকুফ হবে : তারেক রহমান এমপি হয়ে প্লট, শুল্কমুক্ত গাড়ি নেব না: হবিগঞ্জে জামায়াত আমির হাদি হত্যার বিচার না পাওয়া পর্যন্ত ঘরে ফিরবো না: হাদির বোন কারাগারে মারা গেলেন সাবেক এমপি রমেশ চন্দ্র সেন এনসিটি ইজারা: রোববার থেকে লাগাতার ধর্মঘটের ডাক মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত সেই শিশুর মৃত্যু আবার বাড়লো সোনার দাম, প্রতি ভরি ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা ‘খুব ভালো’ হয়েছে : ট্রাম্প জামায়াতের সঙ্গে ঐক্য সরকার? তারেক বললেন, বিএনপি ‘একাই সক্ষম’ তারেক রহমানকে ওপেন ডিবেটের আমন্ত্রণ জামায়াত আমিরের আসন্ন নির্বাচনে বিএনপিকে ‘ফেভারিট’ বলল দ্য ইকোনমিস্ট দুর্নীতিতে ‘চ্যাম্পিয়ন’: নির্বাচনি ইশতেহারে তারেকের ব্যাখ্যা ও প্রতিশ্রুতি বিশ্বকাপ শুরু, ৩০ বছর পর নেই বাংলাদেশ ইউক্রেইনে ‘মার্চের মধ্যে’ শান্তি চুক্তি ও দ্রুত নির্বাচন ‘চায় যুক্তরাষ্ট্র’

আন্তর্জাতিক

ঘূর্ণিঝড় আম্ফানের ব্যাপক তাণ্ডব উড়িষ্যায়

 প্রকাশিত: ১৪:১৭, ২০ মে ২০২০

ঘূর্ণিঝড় আম্ফানের ব্যাপক তাণ্ডব উড়িষ্যায়

ঘূর্ণিঝড় ‘আম্ফান’ ভারতের উড়িষ্যার উপকূলীয় এলাকায় ব্যাপক তাণ্ডব চালিয়েছে। এতে বিদ্যুৎকেন্দ্র, স্থাপনা ও গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দুপুর গড়ালে ও বিকেলের দিকে এই ঝড় আরো বাড়ার সম্ভাবনা রয়েছে।

বুধবার সকাল থেকেই উড়িষ্যার পারাদ্বীপে সর্বোচ্চ ১০৬ কিলোমিটার বেগে ঝড় বয়ে যাচ্ছে। চান্দবালিতে ঘণ্টায় ৭৫ কিলোমিটার বেগে, বেলাশোরে ৫৭ কিলোমিটার বেগে, আর ভুবনেশ্বরে ৫৬ কিলোমিটার বেগে ঝড় বয়ে গেছে। পাশাপাশি মুষলধারে বৃষ্টিও হচ্ছে।

সেখানকার অনেক জায়গায় গাছপালা ও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে। কিছু কিছু জায়গায় গাছ পড়ে সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বিদ্যুৎ সরবরাহের অবকাঠামোরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

এদিকে ভারতের আবহাওয়া অফিস জানায়, সকাল থেকেই পশ্চিমবঙ্গ উপকূলে ঝোড়ো বাতাস বইতে শুরু করেছে। ঘূর্ণিঝড় ‘আম্ফান’ উপকূলে বিকেল বা সন্ধ্যা নাগাদ আঘাত হানতে পারে।

এদিকে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে দুই বাংলার সুন্দরবনের একাংশ ক্ষতিগ্রস্ত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে ক্ষতির সম্ভাবনাই বেশি।

অনলাইন নিউজ পোর্টাল