সোমবার ৩০ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১১ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

আন্তর্জাতিক

কৃষকদের চাপে দিশাহারা মোদি সরকার, আন্দোলনকারীদের বৈঠকের আহ্বান

 প্রকাশিত: ১৫:৩০, ১ ডিসেম্বর ২০২০

কৃষকদের চাপে দিশাহারা মোদি সরকার, আন্দোলনকারীদের বৈঠকের আহ্বান

কৃষি আন্দোলন ইস্যুতে ক্রমশ উত্তাল হচ্ছে ভারতের রাজধানীর সীমানা। উত্তাল হচ্ছে রাজনীতি। দিল্লিতে আসার পাঁচ পথ বন্ধ করে দেয়ার হুমকি দিয়েছেন আন্দোলরত কৃষকরা। আটকে দেয়া হতে পারে জাতীয় সড়কও।

স্রেফ দু’দিনের আন্দোলন কর্মসূচি। কিন্তু সবটাই নির্ভর করছে, সরকার তাদের দাবি মানবে কি না। কেন্দ্র মাথা নত না করলে? এই অবস্থান চলতে পারে ছ’মাসও। সাফ জানিয়ে দিয়েছেন আন্দোলনকারীরা। আর তাই কপালের ভাঁজ বাড়ছে সরকারের।

সিঁদুরে মেঘ দেখছে তারা… শাহিনবাগের। সিএএ-বিরোধী অবস্থান-বিক্ষোভ যেকোনো জায়গায় যেতে পারে, তা দেখিয়ে দিয়েছে শাহিনবাগ। তার উপর চাপ বাড়িয়েছেন রাজস্থানের এমপি তথা এনডিএ শরিক রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টির সদস্য হনুমান বেনিওয়াল। কীভাবে সামাল দেয়া যাবে এই বিক্ষোভ? এরই উত্তর খুঁজতে কালঘাম ছুটছে বিজেপি সরকারের।

আন্দোলনকারীদের বৈঠকে বসার জন্য আহ্বান জানাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। এরই মধ্যে আজ, মঙ্গলবার দুপুর তিনটায় কৃষক সংগঠনের প্রতিনিধিদের আলোচনায় বসার আমন্ত্রণ জানিয়েছেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার। আগে ওই বৈঠক ৩ ডিসেম্বর হওয়ার কথা ছিল।

কৃষি আইন ইস্যুতেই দীর্ঘ দিনের শরিকি সম্পর্ক ছেদ করেছে শিরোমণি অকালি দল। এবার রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টির বেনিওয়ালের গলাতেও হুঁশিয়ারির সুর। সব মিলিয়ে পরিস্থিতি মোটেই সন্তোষজনক নয়। শেষ পর্যন্ত আসরে নামতে হয়েছে স্বয়ং প্রধানমন্ত্রীকেও।

অনলাইন নিউজ পোর্টাল