শুক্রবার ০৬ ফেব্রুয়ারি ২০২৬, মাঘ ২৪ ১৪৩২, ১৮ শা'বান ১৪৪৭

ব্রেকিং

চট্টগ্রাম বন্দরের কর্মবিরতি দুদিন স্থগিত শফিক রেহমান-ববিতাসহ একুশে পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও একটি ব্যান্ড দল রোজায় অফিস ৯টা থেকে সাড়ে ৩টা যত দ্রুত সম্ভব দায়িত্ব হস্তান্তর করবে অন্তর্বর্তী সরকার: প্রেস সচিব পল্লবীর বিহারী ক্যাম্পে ২ শিশুসহ এক পরিবারের ৪ জনের লাশ পোস্টাল ভোটের ফল আগেভাগে জানার সুযোগ নেই: ইসি বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা শুক্রবার এরদোয়ান-সিসি বৈঠক : অংশীদারত্ব চুক্তিতে স্বাক্ষর জুলাই হত্যা: আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় ৬ আসামির মৃত্যুদণ্ড বাংলাদেশের পাশে দাঁড়ানোয় শাহবাজ শরীফকে আসিফ নজরুলের ধন্যবাদ আন্দোলনের সঙ্গীরাই এখন আমার ওপর মিসাইল ছুড়ছে: জামায়াত আমির তিন লাখ ৮০ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে আধিপত্য বিস্তার: সিলেটে মহাসড়ক আটকে দেড় ঘণ্টাব্যাপী সংঘর্ষ খুলনায় ইসলামী আন্দোলনের নারী কর্মীদের হেনস্তার অভিযোগ অনিশ্চয়তা কাটল, যুক্তরাষ্ট্র-ইরান ‘বৈঠক হচ্ছেই’, আলোচ্যসূচিতে মতভেদ আর্টেমিস ২: চাঁদে মানুষের যাত্রা পিছিয়ে গেল মার্চে বাংলাদেশের অটল অবস্থান ভালো লেগেছে নাসের হুসেইনের

পর্যটন

করোনার কারণে ইন্দোনেশিয়ার বালিতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা জারি

 প্রকাশিত: ১৫:১৯, ২৫ আগস্ট ২০২০

করোনার কারণে ইন্দোনেশিয়ার বালিতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা জারি

করোনাভাইরাসের কারণে ইন্দোনেশিয়ার জনপ্রিয় দ্বীপ বালিতে বিদেশি পর্যটকের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ। দেশটির গভর্নর ঘোষণা করেছেন, ২০২০ এর ডিসেম্বর পর্যন্ত কোনো বিদেশি পর্যটককে বালি দ্বীপে আসার অনুমতি দেয়া হবে না। করোনাভাইরাসের প্রকোপ বাড়তে থাকায় এমন পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন বালির গভর্নর।

জনপ্রিয় এই দ্বীপটি আগামী মাসেই পর্যটকদের জন্য খুলে দেয়ার কথা ছিল। কিন্তু ইন্দোনেশিয়ায় কোভিড-১৯ সংক্রমণ ক্রমাগত বাড়তে থাকায় এই পরিকল্পনা পিছিয়ে দেয়া হয়েছে। ওই দ্বীপের অধিকাংশ মানুষের জীবনযাত্রা পর্যটন খাতের ওপরই নির্ভরশীল। দীর্ঘদিন ধরে এই পর্যটনকেন্দ্র বন্ধ থাকায় দেশটির অর্থনীতিতে বড় ধরনের প্রভাব পড়েছে।

দীর্ঘদিন বন্ধ থাকার পর চলতি বছরের জুলাইতে দেশের ভেতরের পর্যটকদের জন্য বালি দ্বীপ খুলে দিয়েছিল স্থানীয় কর্তৃপক্ষ। বীচ, বিভিন্ন মন্দির এবং অন্যান্য দর্শনীয় স্থান পর্যটকদের জন্য খুলে দিয়ে পর্যটনখাত কিছুটা চাঙ্গা করার চেষ্টা করা হয়। স্থানীয় হোটেল এবং রেস্টুরেন্টগুলোও টিকে থাকার জন্য লড়াই করে যাচ্ছে। 

সম্প্রতি এক বিবৃতিতে বালি দ্বীপের গভর্নর ওয়েইয়ান কোস্টার বলেন, বর্তমান অবস্থা বিবেচনা করে বালি দ্বীপসহ বিভিন্ন স্থানে আন্তর্জাতিক পর্যটকদের ভ্রমণের অনুমতি দিচ্ছে না ইন্দোনেশিয়া। বালিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে চার হাজার ৫৭৬ । মৃ্ত্যু হয়েছে ৫২ জনের।

অনলাইন নিউজ পোর্টাল