রোববার ০৮ মার্চ ২০২৬, ফাল্গুন ২৪ ১৪৩২, ১৯ রমজান ১৪৪৭

ব্রেকিং

হরমুজ প্রণালি ছেড়ে আসা ১২ জাহাজ চট্টগ্রামে সীমিতভাবে মধ্যপ্রাচ্য ফ্লাইট চালু ৭ মার্চের ভাষণ বাজিয়ে মগবাজারে পদযাত্রা, চানখারপুলে দুজন আটক ছুটির দিনেও কার্যালয়ে ব্যস্ত সময় পার করলেন প্রধানমন্ত্রী খাগড়াছড়িতে ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যার অভিযোগ জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: মন্ত্রী হঠাৎ হাসপাতাল পরিদর্শনে মন্ত্রী, নেই অর্ধেক চিকিৎসক মধ্যপ্রাচ্য সংকটে ৮ দিনে ঢাকা থেকে বাতিল ২৬৮ ফ্লাইট ইরানে স্থল অভিযানে নামার আভাস কুর্দি সংগঠনের যুদ্ধ গড়াল দ্বিতীয় সপ্তাহে, ট্রাম্প চান ইরানের `নিঃশর্ত আত্মসমর্পণ` ইরানে ভয়াবহ বিমান হামলা: নিহত ১৩০০ ছাড়ানোর আশঙ্কা রাতভর ৮০ যুদ্ধবিমান থেকে ইরানে গোলাবর্ষণ এবার তেহরানে প্রাইমারি স্কুলে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলা রাতে ইরানে ‘সবচেয়ে বেশি বোমাবর্ষণ’ হবে, মার্কিন অর্থমন্ত্রীর পূর্বাভাস

আন্তর্জাতিক

ফিলিপাইনে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

 আপডেট: ১৩:৫৩, ৩ মার্চ ২০২৬

ফিলিপাইনে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

ফিলিপাইনে মঙ্গলবার একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে একজন মালয়েশীয় ও একজন ফিলিপিনো নিহত হয়েছে। রাজধানী ম্যানিলা থেকে দক্ষিণ-পূর্বে প্রায় দুই ঘণ্টার পথ পেরিয়ে একটি ফাঁকা জমিতে এটি বিধ্বস্ত হয়।

ম্যানিলা থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

কর্মকর্তারা জানান, হেলিকপ্টারটিতে পাঁচজন আরোহী ছিলেন। তাদের মধ্যে দুইজন মালয়েশীয়। স্থানীয় সময় সকাল ৭টা ২৭ মিনিটে রিজাল প্রদেশের ছোট শহর পিলিল্লার একটি আবাসিক এলাকার ঘাসে ঢাকা স্থানে এটি ভূপাতিত হয়।

রিজাল প্রাদেশিক পুলিশের কর্মকর্তা রামজায়ে পাঙ্গা এএফপিকে জানান, দুর্ঘটনায় এক মালয়েশীয় ও এক ফিলিপিনো যাত্রী নিহত হন।

পিলিল্লা শহরের মেয়র জন মাসিনসিন বলেন, পাইলট গুরুতর আহত হয়েছেন।

তিনি এএফপিকে বলেন, বেঁচে যাওয়া তিনজন এখনো আতঙ্কে রয়েছেন।

তিনি জানান, পরিবারের অনুরোধে তাদের মেট্রো ম্যানিলার একটি হাসপাতালে নেওয়া হচ্ছে। আবাসিক এলাকায় কাউকে আঘাত না করে হেলিকপ্টারটি নামাতে সক্ষম হওয়ায় তিনি পাইলটের প্রশংসা করেন।

পাঙ্গা বলেন, ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হওয়ায় জরুরি অবতরণ করতে বাধ্য হন তারা।

ফিলিপাইনের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ ঘটনায় তদন্ত শুরু করেছে।