শনিবার ১৪ মার্চ ২০২৬, ফাল্গুন ৩০ ১৪৩২, ২৫ রমজান ১৪৪৭

ব্রেকিং

আরও ৫ সিটি করপোরেশনে প্রশাসক পদে বিএনপি নেতারা রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে আলোচনা হবে ৫০ ঘণ্টা শফিকুর রহমান বিরোধীদলীয় নেতা, তাহের উপনেতা দেশে ফিরেছেন কাতারে আটকে পড়া ৪৩০ বাংলাদেশি ইরান ‘সম্পূর্ণ পরাজিত’, তারা চুক্তি করতে চায়: ট্রাম্প ইরান যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন ট্রাম্প তুরস্ক নাগরিকদের ইরাক ভ্রমণে সতর্ক করেছে। সারের দাম বাড়ায় ভেনেজুয়েলা থেকে আমদানির অনুমতি যুক্তরাষ্ট্রের ঈদযাত্রা: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ১৫ স্থানে যানজটের শঙ্কা রাজশাহীতে সংসদ সদস্যের সঙ্গে হত্যা মামলার আসামির সেলফি আবারও কমল সোনা-রুপার দাম বাহরাইনে যুদ্ধাতঙ্ক: অনিশ্চয়তার মুখে বাংলাদেশি কর্মীরা ইরানি হামলায় ‘সৌদি আরবে ৫টি মার্কিন সামরিক বিমান’ ক্ষতিগ্রস্ত ইরানের খারক দ্বীপে বোমা ফেলল যুক্তরাষ্ট্র, তেল স্থাপনায় হামলার হুমকি

আন্তর্জাতিক

এবারের হজে ব্যতিক্রমী দৃশ্য

 প্রকাশিত: ১৯:৩২, ২৯ জুলাই ২০২০

এবারের হজে ব্যতিক্রমী দৃশ্য

আজ বুধবার সৌদি আরবে মক্কার বাইরে মিনা উপত্যকায় সমবেত হওয়ার মধ্যে দিয়ে এবারের হজের আনুষ্ঠানিকতা শুরু হয়। প্রতি বছর পুরো বিশ্ব থেকে প্রায় ২৫ লাখ মানুষ হজের জন্য মক্কা ও মদিনায় উপস্থিত হলেও এবার অনুমতি দেয়া হয়েছে ১০ হাজার জনের মতো হাজিকে। করোনা সংক্রমণ থেকে হাজিদের সুরক্ষা দিতে অনুসরণ করা হচ্ছে কঠোর কঠোর স্বাস্থ্যবিধি।

করোনা পরিস্থিতির মধ্যে সামাজিক দূরত্ব রেখে পবিত্র কা’বা ঘর তাওয়াফ করছেন হাজিরা। প্রখর রোদ থেকে রেহাই পেতে অনেককে ছাতা ব্যবহার করতে দেখা যাচ্ছে। প্রতি বছর লাখ লাখ হাজিদের তালবিয়া পাঠে মুখরিত থাকে পবিত্র কা’বা ঘর। এবার অল্পসংখ্যক মানুষের হজ করার সৌভাগ্য হয়েছে। 

হাজিদের স্বাস্থ্য পরীক্ষার জন্য সৌদি কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থা নিয়েছে। প্রতি ৫০ জন হাজির জন্য একজন চিকিৎসককে নিয়োজিত করা হয়েছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে। এবারের হজে অংশগ্রহণকারীসহ দায়িত্বরত কর্মকর্তাদের জন্য প্রতিটি জায়গায় স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা করা হয়েছে। এবার হজের আনুষ্ঠানিকতায় নানা ধরনের বিধিনিষেধ রয়েছে। হজের সময় মাস্ক পরতে হবে সবাইকে। জমজমের পবিত্র পানি পানেও থাকছে কঠোরতা।

হজ পালনকারীরা কাবা শরিফে ও হাজরে আসওয়াদ চুমু খেতে বা স্পর্শ করতে পারবেন না এবং শয়তানের উদ্দেশ্যে পাথর ছুড়ে মারার জন্য আগে থেকে জীবাণুমুক্ত প্যাকেটজাত পাথর ব্যবহার করতে হবে।

অনলাইন নিউজ পোর্টাল