সোমবার ০৯ মার্চ ২০২৬, ফাল্গুন ২৫ ১৪৩২, ২০ রমজান ১৪৪৭

ব্রেকিং

হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল করিমসহ দুজন ভারতে গ্রেপ্তার আট মাস পর মূল্যস্ফীতি ফের ৯ শতাংশের ঘরে জ্বালানি তেল: মজুদদারি ও অতিরিক্ত দামে বিক্রি ঠেকাতে নামছে মোবাইল কোর্ট জ্বালানি সাশ্রয়ে সোমবার থেকে সব বিশ্ববিদ্যালয় বন্ধ লেবাননে নিহত বেড়ে ৩৯৪ ২৬ মার্চে দেশব্যাপী কোনো আলোকসজ্জা করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার পুঁজিবাজারে ‘বড় পতন’ ৪ মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন সমঝোতায় আগ্রহী নন ট্রাম্প, ইরানের পরের নেতাদেরও হত্যার ইঙ্গিত মধ্যপ্রাচ্যে সংঘাত ‘বিপজ্জনক পরিণতি’ ডেকে আনতে পারে: ট্রাম্পকে কাতারের আমির মির্জা আব্বাসকে ‘ভয়ভীতি’, নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার আবেদন ইরান যুদ্ধ জয়ের জন্য আমার ব্র্রিটেনের সাহায্যের প্রয়োজন নেই: ট্রাম্প বৈরুতের হোটেলে নিহত ৪, আহত ১০ ইরানের হামলা বন্ধের আশ্বাসে সন্তোষ আমিরাত প্রবাসীদের

আন্তর্জাতিক

ইউক্রেনের সন্দেহভাজন গোয়েন্দাকে আটক করেছে রাশিয়া

 প্রকাশিত: ১২:৫০, ৩১ জুলাই ২০২০

ইউক্রেনের সন্দেহভাজন গোয়েন্দাকে আটক করেছে রাশিয়া

গুপ্তচরবৃত্তির অভিযোগে ইউক্রেনের সন্দেহভাজন এক গোয়েন্দাকে আটক করেছে রাশিয়া। দেশটির ক্রিমিয়ার সেভাস্তাোপোল শহর থেকে ওই ব্যক্তিকে আটক করেছে ফেডারেল নিরাপত্তা সার্ভিস। বৃহস্পতিবার এক বিবৃতিতে এফএসবির বরাত দিয়ে রুশ বার্তা সংস্থা আরআইএ এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, রাশিয়ার কৃষ্ণসাগরীয় নৌবহরে কর্মরত ওই ব্যক্তি ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান পরিচালককে রাষ্ট্রীয় গোপন তথ্য সরবরাহ করেছেন। তবে আটক ওই ব্যক্তির নাম ও পরিচয় প্রকাশ করেনি এফএসবি।

রুশ গোয়েন্দা সংস্থা জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা করার প্রস্তুতি চলছে। এ মামলায় দোষী প্রমাণিত হলে তার ২০ বছরের কারাদণ্ড হবে।

অনলাইন নিউজ পোর্টাল