মঙ্গলবার ২৪ মার্চ ২০২৬, চৈত্র ৯ ১৪৩২, ০৫ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

পিছু হটলেন ট্রাম্প, ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা স্থগিত ইরানকে সাহায্য করতে সোনা-রূপা নগদ অর্থ দিচ্ছে কাশ্মীরিরা ‘জাল ভোট’ নিয়ে ‘বিএনপি-জামায়াত’ সংঘর্ষে ৪০ বাড়ি ভাঙচুর, মুহুর্মুহু বোমা মার্চের মধ্যে ‘দখলদারদের’ ফুটপাত-সড়ক ছাড়তে বলল পুলিশ তেল সংকটে বগুড়ায় ৭২ পেট্রোল পাম্প বন্ধ, ভোগান্তি চরমে ইরানজুড়ে তীব্র বিস্ফোরণ: আহভাজে হাসপাতালে হামলা, মৃতের সংখ্যা বাড়ছে বাস-ট্রেন সংঘর্ষে ১২ মৃত্যু: ২ গেইটম্যানের বিরুদ্ধে মামলা ‘ব্যাংক বন্ধ থাকায়’ তেল সংকট, বলছেন পাম্প মালিকরা এক দশক পর পাবনায় ‘চরমপন্থিদের’ পোস্টার, আতঙ্ক ঈদের ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল, ব্যবসায়ীদের মুখে হাসি ইসরায়েলের দুই শহরে ইরানি হামলার পর উদ্বেগ-উৎকণ্ঠা যেকোনো হুমকি মোকাবিলা করতে প্রস্তুত ইরান: মাসুদ পেজেশকিয়ান লেবাননের দক্ষিণাঞ্চলের প্রধান সেতু উড়িয়ে দিয়েছে ইসরায়েল দক্ষিণ কোরিয়ায় কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১৪ পিএসএল খেলতে পাকিস্তান গেলেন চার বাংলাদেশি ক্রিকেটার

আন্তর্জাতিক

আল-আকসায় ঈদের নামাজে মুসল্লিদের ঢল

 প্রকাশিত: ১১:০৩, ২১ জুলাই ২০২১

আল-আকসায় ঈদের নামাজে মুসল্লিদের ঢল

ইহুদিদের সহিংস আগ্রাসন উপেক্ষা করে কমপক্ষে ২০ হাজার ফিলিস্তিনি মুসলিম আল-আকসা মসজিদ চত্বরে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন। জেরুজালেমের আল-কুদস শহরের পুরনো অংশে অবস্থিত মসজিদুল আকসায় গতকাল মঙ্গলবার ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়। 

এর আগে গত সোমবার বহু ইহুদিবাদী নিরাপত্তা বেষ্টনি ভেঙে এই মসজিদ চত্বরে অনুপ্রবেশ করেছিল। তাদের উদ্দেশ্য ছিল ঈদের জামাত ঠেকানো। তবে মুসলিমদের প্রতিরোধের মুখে সেই উদ্দেশ্য ভেস্তে যায়।

এদিকে, গাজা-ভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলো মুসলমানদের প্রথম ক্বিবলা এই মসজিদে আবার আগ্রাসন চালানোর ব্যাপারে তেল আবিবকে সতর্ক করে দিয়েছে।

ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষ এক বিবৃতিতে আল-আকসা মসজিদ চত্বরে এসব আগ্রাসনের জের ধরে নতুন করে সংঘাত শুরু হলে তার দায় ইহুদিবাদী ইসরাইলকে নিতে হবে বলে ঘোষণা করেছে। ফিলিস্তিনি মুসল্লিদের ওপর ইসরাইলি নৃশংসতার তীব্র নিন্দা জানিয়েছে ইরান, মিশর, তুরস্ক, জর্দান ও পাকিস্তানসহ আরো কিছু মুসলিম দেশ।

উল্লেখ্য, গত মে মাসে ঈদুল ফিতরের কয়েকদিন আগে ইসরাইলি সেনারা আল-আকসা মসজিদে আগ্রাসন চালালে গাজা উপত্যকা থেকে ইসরাইল অভিমুখে রকেটবৃষ্টি শুরু করে হামাসসহ অন্যান্য প্রতিরোধ সংগঠন। ১১ দিনের ওই সংঘর্ষ আন্তর্জাতিক মধ্যস্থতায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার মাধ্যমে শেষ হলেও মুসলমানদের প্রথম ক্বিবলা আল-আকসা মসজিদে আবার আগ্রাসন চালানোর ব্যাপারে তেল আবিবকে হুঁশিয়ারি দিয়ে রেখেছে প্রতিরোধ আন্দোলনগুলো।

অনলাইন নিউজ পোর্টাল