শুক্রবার ০৬ মার্চ ২০২৬, ফাল্গুন ২১ ১৪৩২, ১৭ রমজান ১৪৪৭

ব্রেকিং

খলিলুর ও রিজওয়ানা ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে জড়িত’ ছিলেন: জামায়াতের তাহের ‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক স্কুল ও কলেজের জন্য ‘র‍্যাংকিং সিস্টেম’ হবে: শিক্ষামন্ত্রী ‘দেশের পরিস্থিতি বিবেচনায়’ ইফতারের জাঁকজমক কমালেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর বিদেশ সফরে বিমানবন্দরের রাষ্ট্রাচার সীমিত, থাকবেন শুধু ৪ প্রতিনিধি খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন ‘স্বাধীনতা পুরস্কার’ ঈদে এবার সাত দিনের ছুটি এক মামলায় জামিন পেলেন আনিস আলমগীর ট্রাইব্যুনালে আবু সাঈদ হত্যার রায় ৯ এপ্রিল ৯৬ শতাংশ পুলিশ চায় পুরোনো ইউনিফর্ম নারায়ণগঞ্জে মারামারিতে যুবক খুন, বন্ধু হাসপাতালে ইরানের নতুন কৌশলে নতুন করে হিসাব মেলাতে হচ্ছে যুক্তরাষ্ট্রকে বড় পতনের পর এশিয়ার বাজার ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত

আন্তর্জাতিক

ভ্যাকসিন নেয়ার পরও ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত হচ্ছে ইসরায়েল

 প্রকাশিত: ২০:০৭, ২৬ জুন ২০২১

ভ্যাকসিন নেয়ার পরও ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত হচ্ছে ইসরায়েল

চলতি মাসের শুরুর দিকে ইসরায়েলে করোনা আক্রান্তের সংখ্যা শূন্যে নেমে এসেছিল। কারণ দুই ডোজ ভ্যাকসিন নিয়েছে দেশটির প্রায় অর্ধেক মানুষ। কিন্তু নতুন শঙ্কার বিষয় হয়ে দাঁড়িয়েছে, ভ্যাকসিন নেয়ার পরও ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত হচ্ছেন অনেকে। এদের মধ্যে শিশুও রয়েছে।

ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দুই ডোজ টিকা নেয়ার পর ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত হলে তাদেরও কোয়ারেন্টাইন করতে হবে। নতুন আক্রান্তদের মধ্যে ৪০ থেকে ৫০ শতাংশ মানুষ ফুল ডোজ টিকা নিয়েছিলেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। তাছাড়া নতুন সংক্রমণের ৭০ শতাংশের জন্য দায়ী ডেল্টা ভ্যারিয়েন্ট।

বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী নাফতালি বেনেটও। গত মঙ্গলবার তিনি সরকারিভাবে ঘোষণা করেছেন, দেশটিতে সংক্রমণ বাড়ছে।

তবে ইসরায়েল কর্তৃপক্ষ বলছে, টিকা নেয়ার পর আক্রান্ত হলেও গুরুতর অসুস্থ হচ্ছে না তারা। চিকিৎসা নিতে হচ্ছে না হাসপাতালে। 

উল্লেখ্য, টিকাকরণের পর কোভিড সংক্রমণ একেবারে কমে গিয়েছিল ইসরায়েলে। নতুন করে যে ফের সংখ্যাটা বাড়ছে, তা জানিয়ে দেশবাসীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী বেনেট। তিনি আরো জানিয়েছেন, সরকারের পক্ষ থেকে কোনো ব্যক্তিকে যদি কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়, তাকে সেই নির্দেশ মানতে হবে। সেই সঙ্গে ফের মাস্ক পরতে হবে সকলকে।

অনলাইন নিউজ পোর্টাল