রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

ময়মনসিংহে অবৈধভাবে মজুদ করা ২৪ হাজার লিটার জ্বালানি জব্দ চব্বিশকে স্বাধীনতার সমান করলে ‘বিপর্যয় হবে’: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জ্বালানি সরবরাহে ডিপোতে নতুন সময়সূচি দিল বিপিসি ঈদের পর প্রবাসীদের কর্মস্থলে ফেরা কঠিন, ফ্লাইট বিপর্যয়ে দুর্ভোগ শুধু খার্গ নয়, যুক্তরাষ্ট্রের নজর ইরানের আরও সাত দ্বীপে সংসদে শব্দযন্ত্রের বিভ্রাট ‘অন্তর্ঘাত’ কি না, তদন্তে কমিটি এই পোশাকে পুলিশ সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতিরা ইরানিরা চার সপ্তাহ ধরে ‘ডিজিটাল অন্ধকারে’ সরকার বলছে সংকট নেই: পাম্প কোথাও বন্ধ, কোথাও লম্বা লাইন দেশের পেট্রল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত দৌলত‌দিয়ায় বাসডু‌বি: চতুর্থ দি‌নেও উদ্ধার অ‌ভিযান চলছে প্রায় ৪০ দিনের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার বেড়েছে সোনার দাম, প্রতিভরি ২৩৭০১২ টাকা সৌদি আরবে বিমানঘাঁটিতে ইরানি হামলায় ১২ মার্কিন সেনা আহত নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি গ্রেপ্তার

জাতীয়

হঠাৎ উল্টে ট্রাকের নিচে ভ্যান, চাকায় পিষ্ট হয়ে চালক নিহত

 প্রকাশিত: ০৯:৫৫, ৫ এপ্রিল ২০২১

হঠাৎ উল্টে ট্রাকের নিচে ভ্যান, চাকায় পিষ্ট হয়ে চালক নিহত

রাজশাহীর পুঠিয়ায় ট্রাক চাপায় ভ্যানচালক ও এক আরোহীর মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও দু’জন গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 আজ সোমবার ভোর সাড়ে ৬টার দিকে রসুন বিক্রি করতে ঝলমলিয়া হাটে যাচ্ছিলেন তারা। পথে উপজেলার সেনভাগ সড়কে এই হতাহতের ঘটনা ঘটে। দু’জন ঘটনাস্থলেই নিহত হন।
 স্থানীয়রা ট্রাকটি আটক করতে পারলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা প্রায় দেড় ঘণ্টা রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখেন। পরে খবর পেয়ে পবা হাইওয়ে ও পুঠিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নিহতরা হলেন- নাটোর সদর উপজেলার সুলতানপুর গ্রামের ব্যাটারিচালিত রিকশাভ্যান চালক শহীদুল ইসলাম (৪২) ও আরোহী প্রতিবেশী রসুন বিক্রেতা আব্দুস সামাদ (৫০)।
 ভোরে একটি ব্যাটারিচালিত ভ্যানে করে সুলতানপুর গ্রামের লোকজন রসুন নিয়ে পুঠিয়ার ঝলমলিয়া হাটে যাচ্ছিলেন। পথে সেনভাগ এলাকায় ভ্যানটি উল্টে ট্রাকের নিচে চলে যায়। এতে ওই ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ভ্যানচালকসহ দু’জন নিহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ঘটনাস্থল থেকে নিহত দু’জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে পরিবারের কোনেও অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই তাদের মরদেহ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে। এছাড়া আটক ট্রাকটিকে জব্দ করে থানায় নেওয়া হয়েছে।

অনলাইন নিউজ পোর্টাল