বৃহস্পতিবার ১২ মার্চ ২০২৬, ফাল্গুন ২৮ ১৪৩২, ২৩ রমজান ১৪৪৭

ব্রেকিং

বাগেরহাটের রামপালে বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে নিহত অন্তত ১২ ইরান যুদ্ধের প্রথম ৬ দিনেই খরচ ১১.৩ বিলিয়ন ডলার ইরানের ভেতরে বাস্তুচ্যুত ৩২ লাখ মানুষ: জাতিসংঘ ‘জিয়া স্বাধীনতার ঘোষক’, ‘বাংলাদেশ জিন্দাবাদ’: সংসদের ভাষণে আর যা যা বললেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আওয়ামী লীগ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল: রাষ্ট্রপতি এই সংসদ বাংলাদেশের জনগণের: প্রধানমন্ত্রী খালেদা জিয়া সংসদে থাকলে সবচেয়ে বেশি খুশি হতেন: স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতির ভাষণ ঘিরে সংসদে বিরোধীদের ওয়াকআউট আশা করি সরকারি ও বিরোধী দল আলাদা হবে না: স্পিকারকে শফিকুর ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে এই সংসদকে মুক্ত করেছিলাম: নাহিদ যুদ্ধাপরাধে দণ্ডিত সাতজনের জন্যও শোক জানাল ত্রয়োদশ সংসদ বাহরাইনের জ্বালানি ট্যাংকে হামলা, বাসিন্দাদের ঘরে থাকার আহ্বান যাত্রা করল ত্রয়োদশ সংসদ কয়েক হাত দূর থেকে গুলি, প্রাণে বেঁচে গেলেন জম্মু-কাশ্মীরের ফারুক আব্দুল্লাহ তেল-গ্যাস নয়, মধ্যপ্রাচ্যে বড় ভয় খাবার পানি বিশ্বকাপে অংশগ্রহণের কোনো সম্ভাবনা নেই ইরানের : ক্রীড়ামন্ত্রী

পর্যটন

মালদ্বীপে বাংলাদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা খোলার প্রস্তাব

 আপডেট: ১৫:৩৭, ৭ নভেম্বর ২০২৫

মালদ্বীপে বাংলাদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা খোলার প্রস্তাব

ঢাকা, ৬ নভেম্বর ২০২৫ (বাসস) : দ্বিপাক্ষিক শিক্ষা সহযোগিতা জোরদার ও মালদ্বীপের শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণের অংশ হিসেবে মালদ্বীপ সরকার দেশটিতে বাংলাদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা খোলার প্রস্তাব দিয়েছে।

ঢাকায় প্রাপ্ত এক বার্তায় জানানো হয়, মালেতে আজ বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম এবং মালদ্বীপের উচ্চশিক্ষা, শ্রম ও দক্ষতা উন্নয়ন মন্ত্রী ড. আলী হায়দার আহমেদের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে এ প্রস্তাব দেওয়া হয়।

বৈঠকে উভয় পক্ষ উচ্চশিক্ষা, কারিগরি শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং মানবসম্পদ বিকাশে বিদ্যমান অংশীদারিত্ব আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা করেন।

মালদ্বীপের মন্ত্রী আহমেদ বাংলাদেশে শিক্ষা খাতে অগ্রগতি ও অবদানের প্রশংসা করেন। তিনি আরও কিছু সহযোগিতার ক্ষেত্র প্রস্তাব করেন, যার মধ্যে রয়েছে-বাংলাদেশে শিক্ষার সুযোগ তুলে ধরতে শিক্ষা মেলা আয়োজন, মালদ্বীপের চিকিৎসা শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপ সম্প্রসারণ এবং বাংলাদেশি দক্ষতার মাধ্যমে কারিগরি ও পেশাগত প্রশিক্ষণ(টিভিইটি) কার্যক্রম পরিচালনা।

হাইকমিশনার ড. নাজমুল ইসলাম বলেন, উচ্চশিক্ষার আঞ্চলিক কেন্দ্র হিসেবে বাংলাদেশ সুপ্রতিষ্ঠিত এবং পারস্পরিক আস্থা, স্বার্থ ও মূল্যবোধের ভিত্তিতে মালদ্বীপের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে ঢাকা প্রস্তুত।

তিনি পর্যটন ব্যবস্থাপনায় বাংলাদেশি প্রতিষ্ঠান এবং মালদ্বীপের পেশাদারদের মধ্যে সহযোগিতার সম্ভাবনার কথাও তুলে ধরেন।

দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করা এবং টেকসই অগ্রগতি প্রচার করার উদ্দেশ্যে উভয়পক্ষ শিক্ষা, গবেষণা ও দক্ষতা উন্নয়নে সহযোগিতা বৃদ্ধির জন্য বাস্তব পদক্ষেপ নেওয়ার ব্যাপারে সম্মত হয়েছে।