বুধবার ০৪ মার্চ ২০২৬, ফাল্গুন ২০ ১৪৩২, ১৫ রমজান ১৪৪৭

ব্রেকিং

খামেনির পর ইসরায়েলের নিশানায় পেজেশকিয়ান, ইরানের প্রেসিডেন্টের দপ্তরে হামলা বাড়তে পারে ঈদের ছুটি, মন্ত্রিসভার সিদ্ধান্তের অপেক্ষা সব জেলায় জিলা স্কুল হবে: শিক্ষামন্ত্রী হরমুজ প্রণালি বন্ধে বাড়ছে তেলের মূল্য বৃদ্ধির শঙ্কা সৌদি আরামকোতে ড্রোন হামলায় ইসরায়েলকে দায়ী করল ইরান, বলল ছদ্মবেশী অভিযান দুদক চেয়ারম্যানসহ পুরো কমিশনের পদত্যাগ নিজেকে এক বছরের জন্য ‘ভিভিআইপি’ ঘোষণা করে গেছেন ইউনূস চার দিনে শাহজালাল ও শাহ আমানতে ১৮২ ফ্লাইট বাতিল কণ্ঠশিল্পী আসিফের মদের মামলার রায় ৯ মার্চ স্টারমারের ভূমিকায় ক্ষুব্ধ ট্রাম্প ঈদযাত্রা: ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু ফের বাড়লো সোনার দাম, প্রতি ভরি ২৭৭৪২৮ টাকা ইরানের সরাসরি হামলায় কুয়েতে ৬ মার্কিন সেনা নিহত ট্রাম্পের হুঁশিয়ারি: রিয়াদের ঘটনায় ‘খুব শিগগির` জবাব দেওয়া হবে রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা এটি অনন্ত যুদ্ধ নয় বরং শান্তির প্রবেশদ্বার: নেতানিয়াহু

শিশু

মাদারীপুরে প্রতিবন্ধী শিশুদের শিক্ষা উপবৃত্তি বিষয়ক সেমিনার

 প্রকাশিত: ১৫:৩৪, ৭ নভেম্বর ২০২৫

মাদারীপুরে প্রতিবন্ধী শিশুদের শিক্ষা উপবৃত্তি বিষয়ক সেমিনার

মাদারীপুর, ৬ নভেম্বর ২০২৫ (বাসস): জেলা সদরে আজ প্রতিবন্ধী শিশুদের মূলধারায় অন্তর্ভুক্তি ও শিক্ষা উপবৃত্তি কর্মসূচির অগ্রগতি বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

আজ বৃহস্পতিবার বিকেলে মাদারীপুর সদর উপজেলা পরিষদের হলরুমে সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা বি. এম. আসাদুজ্জামানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব।

সেমিনারে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন। 

প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব বলেন, প্রতিবন্ধীরা আমাদেরই সন্তান।তাদেরকে অবহেলা না করে সহায়তা করতে হবে। 

অনুষ্ঠানে বক্তারা প্রতিবন্ধী শিশুদের শিক্ষা উপবৃত্তি কর্মসূচির মাধ্যমে সমাজে তাদের সমঅধিকার ও সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।