শনিবার ০৬ ডিসেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ২২ ১৪৩২, ১৫ জমাদিউস সানি ১৪৪৭

ব্রেকিং

‘সিদ্ধান্ত তাকেই নিতে হবে’, ভারতে শেখ হাসিনার থাকা প্রসঙ্গে জয়শঙ্কর বেগম খালেদা জিয়ার নেতৃত্ব ও প্রজ্ঞা মূল্যবান সম্পদ : আসিফ মাহমুদ খালেদা জিয়াকে হাসপাতালে দেখতে গেলেন জুবাইদা রহমান খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘অপরিবর্তিত’ মাগুরায় সাব-রেজিস্ট্রি ও ভূমি অফিসে পেট্রোল বোমা, পুড়ল দলিল-আসবাব পোস্টাল ভোটিং: তফসিল ঘোষণার দিন থেকে দেশে নিবন্ধন তারেক রহমানের না ফেরা নিয়ে গুঞ্জনের কোনো ভিত্তি নেই: আমীর খসরু এবার স্ন্যাপচ্যাট ও ফেইসটাইম নিষিদ্ধ করল রাশিয়া জন্মসূত্রে নাগরিকত্ব বিষয়ে সম্মত যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট মিয়ানমারের প্রবাসী নাগরিকদের আগাম ভোটগ্রহণ শুরু থাইল্যান্ডে আরও পেছাতে পারে খালেদা জিয়ার লন্ডনযাত্রা মঞ্জু-আনিসুলের নেতৃত্বে আসছে নতুন জোট আগারগাঁওয়ে গ্যাসের আগুনে একই পরিবারের দগ্ধ ৭ সীমান্তে পাকিস্তান-আফগানিস্তান তুমুল গোলাগুলি ফিফা শান্তি পুরস্কার চালু হল ট্রাম্পকে দিয়ে

পর্যটন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪ দিনব্যাপী পর্যটন মেলা ও খাদ্য উৎসব শুরু

 প্রকাশিত: ১৫:৩৭, ৭ নভেম্বর ২০২৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪ দিনব্যাপী পর্যটন মেলা ও খাদ্য উৎসব শুরু

রাজশাহী, ৬ নভেম্বর, ২০২৫ (বাসস) : প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ রাজশাহী অঞ্চলে পর্যটন প্রসারে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আজ চার দিনব্যাপী পর্যটন মেলা ও খাদ্য উৎসব শুরু হয়েছে।

টানা তৃতীয় বছরে রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের সামনে এই মেলার আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীন ও  উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহা. ফরিদ উদ্দীন খান।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক মতিয়ার রহমান, ব্যবসায় শিক্ষা অনুষদের অধিকর্তা অধ্যাপক এস. এম. কামরুজ্জামান এবং রেজিস্ট্রার অধ্যাপক ইফতেখারুল আলম মাসুদ।

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের (বিটিবি) পরিচালক আবু সেলিম মাহমুদ-উল হাসান প্রধান পৃষ্ঠপোষক হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এতে ট্যুরিজম ও হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান অধ্যাপক জাহিদ হোসেন সভাপতিত্ব করেন।

মূল প্রবন্ধে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা জাবেদ আহমেদ এই অঞ্চলের পর্যটন সম্ভাবনার দিক তুলে ধরেন। তিনি বলেন, স্থানীয় পর্যটকরা এই খাত পুনরুজ্জীবিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

তিনি আরো জানান, দেশের পর্যটন শিল্পের টেকসই উন্নয়নের জন্য ২০ বছর মেয়াদি মহাপরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে।

চার দিনব্যাপী এই আয়োজনে রয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা, লোকসংগীত, আলোচনাসভা এবং সাংস্কৃতিক পরিবেশনা।