সোমবার ০৯ ফেব্রুয়ারি ২০২৬, মাঘ ২৭ ১৪৩২, ২১ শা'বান ১৪৪৭

ব্রেকিং

এক কোটি মানুষের কর্মসংস্থান করার প্রতিশ্রুতি তারেক রহমানের পদত্যাগ করলেন বিচারপতি মামনুন রহমান ও নাইমা হায়দার সাংবাদিক-পর্যবেক্ষকরা কেন্দ্রে মোবাইল ব্যবহার করতে পারবেন: ইসি নির্বাচনে কোনো হুমকি নেই: ডিএমপি কমিশনার হাদি হত্যা: প্রতিবেদন দাখিলে ফের সময় পেল সিআইডি র‌্যাব ও ডিজিএফআইয়ের বিলুপ্তি চাইলেন ইকবাল করিম ভূঁইয়া রাষ্ট্র পুনর্গঠনে প্রস্তুত বিএনপি: তারেক রহমান সুদহার অপরিবর্তিত রেখে নতুন মুদ্রানীতি বিমান বাহিনীর ড্রোন থেকে ভোটের মাঠ লাইভ দেখবে ইসি ও সরকার নির্বাচন: দ্রুত বিচারে মাঠে নামছেন ৬৫৫ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নির্বাচনে ঐতিহাসিক জয়, ক্ষমতা সুসংহত হল জাপানের ‘লৌহমানবী’ তাকাইচির সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান-শফিকুর রহমান মিডিয়া টাইকুন জিমি লাইয়ের ২০ বছরের কারাদণ্ড ভোটকেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা ইসির

পর্যটন

দশটি দেশের পর্যটকদের জন্য খুলে যাচ্ছে থাইল্যান্ডের দরজা

 প্রকাশিত: ২১:১৫, ১২ অক্টোবর ২০২১

দশটি দেশের পর্যটকদের জন্য খুলে যাচ্ছে থাইল্যান্ডের দরজা

বিদেশি পর্যটকদের জন্য সীমান্ত বন্ধ রাখার পর করোনার ঝুঁকি কম রয়েছে এমন দশটি দেশের জন্য খুলে যাচ্ছে থাইল্যান্ডের দরজা। আগামী ১ নভেম্বর থেকে ওই ১০টি দেশের যাদের করোনা টিকা দেওয়া আছে তারা কোনোরমক কোয়ারেন্টাইন ছাড়াই থাইল্যান্ড ভ্রমণে যেতে পারবে।

প্রধানমন্ত্রী প্রায়ুথ চান ওচা এ বিষয়ে বলছেন, এ সিদ্ধন্তের জন্য ঝুঁকি নিতে হচ্ছে কিন্তু দেশের পর্যটন খাতকে বাঁচাতে হলে এর বিকল্প ব্যবস্থা নেই। যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য, চীন ও জার্মানিসহ ১০টি দেশকে কম ঝুঁকির দেশ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।  

গত জুলাই থেকে থাইল্যান্ডে প্রতিদিন করোনায় আক্রান্ত হচ্ছে ১০ হাজার মানুষ। এখন পর্যন্ত দেশটির মোট ৭ কোটি জনসংখ্যার মধ্যে শতকরা ৩৩ ভাগ জনগণকে টিকার আওতায় আনা হয়েছে।

প্রায়ুথ চান ওচা আরো বলেন, ডিসেম্বরের ১ তারিখ থেকে দেশটির সব বিনোদনকেন্দ্র খুলে দেওয়া হবে এবং অ্যালকোহল বিক্রির অনুমোদন  দেওয়া হবে। কম ঝুঁকিপূর্ণ এমন ১০টি দেশের পর্যটকদের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, যখন তারা থাইল্যান্ডে আসবেন, তাদেরকে করোনাভাইরাসের পরীক্ষায় নেগেটিভ সনদ দেখাতে হবে। পৌঁছানোর পর আর একবার পরীক্ষা করাতে হবে। তবে এ পরীক্ষার খরচ পর্যটক নিজে করবেন নাকি সরকার বহন করবে সে বিষয়টি নিশ্চিত করে বলা হয়নি।  যদি দ্বিতীয় পরীক্ষায় করোনা নেগেটিভ দেখা যায়, তাহলে ওইসব দেশের দর্শনার্থীরা সাধারণ থাই নাগরিকদের মতো অবাধে ভ্রমণ করতে পারবেন।

অনলাইন নিউজ পোর্টাল