শনিবার ০৭ মার্চ ২০২৬, ফাল্গুন ২৩ ১৪৩২, ১৮ রমজান ১৪৪৭

ব্রেকিং

চুক্তিতে পৌঁছাতে জেলেনস্কিকে এগোতে হবে, পুতিন প্রস্তুত: ট্রাম্প ড্রোন হামলা ঠেকাতে ইউক্রেনের সহায়তা চায় যুক্তরাষ্ট্র খামেনিকে হত্যায় যুদ্ধ আইনের লঙ্ঘন হয়নি : ইসরাইল খলিলুর ও রিজওয়ানা ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে জড়িত’ ছিলেন: জামায়াতের তাহের ‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক স্কুল ও কলেজের জন্য ‘র‍্যাংকিং সিস্টেম’ হবে: শিক্ষামন্ত্রী ‘দেশের পরিস্থিতি বিবেচনায়’ ইফতারের জাঁকজমক কমালেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর বিদেশ সফরে বিমানবন্দরের রাষ্ট্রাচার সীমিত, থাকবেন শুধু ৪ প্রতিনিধি খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন ‘স্বাধীনতা পুরস্কার’ ঈদে এবার সাত দিনের ছুটি এক মামলায় জামিন পেলেন আনিস আলমগীর ট্রাইব্যুনালে আবু সাঈদ হত্যার রায় ৯ এপ্রিল ৯৬ শতাংশ পুলিশ চায় পুরোনো ইউনিফর্ম নারায়ণগঞ্জে মারামারিতে যুবক খুন, বন্ধু হাসপাতালে ইরানের নতুন কৌশলে নতুন করে হিসাব মেলাতে হচ্ছে যুক্তরাষ্ট্রকে বড় পতনের পর এশিয়ার বাজার ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত

খেলা

টি–টোয়েন্টিতে বাংলাদেশের নতুন অধিনায়ক লিটন দাস

ওএনপি২৪ নিউজ ডেস্ক

 প্রকাশিত: ১৬:৩১, ৪ মে ২০২৫

টি–টোয়েন্টিতে বাংলাদেশের নতুন অধিনায়ক লিটন দাস

বাংলাদেশের টি–টোয়েন্টি দলের নতুন অধিনায়ক এখন লিটন দাস।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন লিটন দাস। দীর্ঘদিন ধরেই এই বিষয়ে আলোচনা চলছিল, অবশেষে আজ মিরপুরে আনুষ্ঠানিকভাবে তাঁর নাম ঘোষণা করা হয়। তিনি ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত দলের নেতৃত্ব দেবেন।

একইসাথে, আসন্ন সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সিরিজের জন্য স্পিনার মেহেদী হাসানকে সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমূল আবেদীন আজ বিকেলে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন।

সহ–অধিনায়ক নির্বাচনের বিষয়টি সম্পর্কে নাজমূল জানান, আপাতত শুধু এই দুটি সিরিজের জন্য মেহেদীকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। বিভিন্ন খেলোয়াড়কে পরখ করে দেখা হবে এবং পরে চূড়ান্তভাবে একজনকে বেছে নেওয়া হবে।

বাংলাদেশের টি–টোয়েন্টি স্কোয়াড (সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সিরিজ) :-
লিটন দাস (অধিনায়ক), মেহেদী হাসান (সহ-অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা ও শরীফুল ইসলাম।