শুক্রবার ১৩ মার্চ ২০২৬, ফাল্গুন ২৯ ১৪৩২, ২৪ রমজান ১৪৪৭

ব্রেকিং

হরমুজ প্রণালি বন্ধ রাখার নির্দেশ মোজতবা খামেনির উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইসরাইলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, আহত ২ দুবাইয়ের কেন্দ্রে বিস্ফোরণ, আকাশে ধোঁয়ার কুণ্ডলী বাগেরহাটের রামপালে বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে নিহত অন্তত ১২ ইরান যুদ্ধের প্রথম ৬ দিনেই খরচ ১১.৩ বিলিয়ন ডলার ইরানের ভেতরে বাস্তুচ্যুত ৩২ লাখ মানুষ: জাতিসংঘ ‘জিয়া স্বাধীনতার ঘোষক’, ‘বাংলাদেশ জিন্দাবাদ’: সংসদের ভাষণে আর যা যা বললেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আওয়ামী লীগ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল: রাষ্ট্রপতি এই সংসদ বাংলাদেশের জনগণের: প্রধানমন্ত্রী খালেদা জিয়া সংসদে থাকলে সবচেয়ে বেশি খুশি হতেন: স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতির ভাষণ ঘিরে সংসদে বিরোধীদের ওয়াকআউট আশা করি সরকারি ও বিরোধী দল আলাদা হবে না: স্পিকারকে শফিকুর ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে এই সংসদকে মুক্ত করেছিলাম: নাহিদ যুদ্ধাপরাধে দণ্ডিত সাতজনের জন্যও শোক জানাল ত্রয়োদশ সংসদ বাহরাইনের জ্বালানি ট্যাংকে হামলা, বাসিন্দাদের ঘরে থাকার আহ্বান যাত্রা করল ত্রয়োদশ সংসদ কয়েক হাত দূর থেকে গুলি, প্রাণে বেঁচে গেলেন জম্মু-কাশ্মীরের ফারুক আব্দুল্লাহ তেল-গ্যাস নয়, মধ্যপ্রাচ্যে বড় ভয় খাবার পানি বিশ্বকাপে অংশগ্রহণের কোনো সম্ভাবনা নেই ইরানের : ক্রীড়ামন্ত্রী

খেলা

উইম্বলডনে নিষিদ্ধ রাশিয়া ও বেলারুশের খেলোয়াড়রা

 প্রকাশিত: ১৭:০৫, ২১ এপ্রিল ২০২২

উইম্বলডনে নিষিদ্ধ রাশিয়া ও বেলারুশের খেলোয়াড়রা

ইউক্রেনে সামরিক আগ্রাসনের জেড়ে বিশ্ব ক্রীড়াঙ্গনের একের পর এক নিষেধাজ্ঞার মুখে পড়তে হয়েছে রাশিয়াকে। এবার তারই ধারাবাহিকতায় এ বছরের টুর্নামেন্ট থেকে রাশিয়ান ও বেলারুশিয়ান খেলোয়াড়দের নিষিদ্ধ করেছে উইম্বলডন কর্তৃপক্ষ। যদিও বিশ্ব টেনিসের দুই শীর্ষ আয়োজক এটিপি ও ডব্লিউটিএ উইম্বলডনের এই সিদ্ধান্তকে ‘অন্যায়’ ও ‘অত্যন্ত হতাশাজনক’ হিসেবে দাবী জানিয়েছেন।

অল ইংল্যান্ড লন টেনিস ক্লাব (এইএলটিসি) জানিয়েছে এর মাধ্যমে তারা সম্ভাব্য সেরা উপায়ে রাশিয়ার বৈশ্বিক প্রভাবকে কিছুটা হলেও সীমিত করার চেষ্টা করেছে।  এই নিষেধাজ্ঞার কারনে সবচেয়ে ক্ষতির মুখে পড়বেন বিশ্বের দুই নম্বর রাশিয়ান খেলোয়াড় ডানিল মেদভেদেভ ও ডব্লিউটিএ র‌্যাঙ্কিংয়ে চার নম্বরে থাকা ও গত বছর উইম্বলডনের সেমিফাইনালিস্ট বেলারুশিয়ান তারকা আরিনা সাবালেঙ্কা। 

এক বিবৃতিতে এইএলটিসি জানিয়েছে, ‘অযৌক্তিক ও অযাচিত সামরিক আগ্রাসনের এই পরিস্থিতিতে রাশিয়ান ও বেলারুশিয়ান খেলোয়াড়দের কোন ধরনের সুযোগ সুবিধা  দেয়ার বিষয়টি মোটেই গ্রহনযোগ্য নয়। যুক্তরাজ্যের অন্যতম বৃহত্তম এই চ্যাম্পিয়নশীপে তাদেরকে নিষিদ্ধ করার মাধ্যমে আমরা কার্যত বিশ্বব্যাপী রাশিয়ানদের বৈশ্বিক প্রভাবকে সীমিত করার চেষ্টা করছি।’

লন টেনিস এসোসিয়েশন রাশিয়া ও বেলারুশকে ব্রিটিশ গ্রাস-কোর্টের অন্যান্য টুর্নামেন্ট থেকেও নিষিদ্ধ করেছে। উইম্বলডনের পাশাপাশি কুইন্স ক্লাব ও এস্তাবোর্নে এর প্রস্তুতিমূলক টুর্ণামেন্টগুলোতেও খেলতে পারবেনা এই দুই দেশের খেলোয়াড়রা। 
 
ইউক্রেনে আগ্রাসন শুরু হবার পর থেকে যেকোন এটিপি ও ডব্লিউটিএ টুর্ণামেন্টে রাশিয়া ও বেলারুশের খেলোয়াড়দের খেলার অনুমতি ছিল। তবে সেখানে তারা যেন নিজ নিজ দেশের পতাকা ব্যবহার করতে না পারে সে ব্যপারে নিষেধাজ্ঞা ছিল। আন্তর্জাতিক টেনিস ফেডারেশন (আইটিএফ) ইতোমধ্যেই ডেভিস কাপ ও বিলি জিন কাপ থেকে এই দুই দেশকে নিষিদ্ধ করেছে। 

এটিপি ও ডব্লিউটিএ উভয় কর্তৃপক্ষ দাবী করেছেন উইম্বলডনের এই নিষেধাজ্ঞা বৈষম্যমূলক এবং এর মাধ্যমে তারা একটি ক্ষতিকর নজির স্থাপন করেছে। উভয়ই এই সিদ্ধান্তে চরম হতাশা ব্যক্ত করেছে। বিশেষ করে এর মাধ্যমে ঐ দুই দেশের খেলোয়াড়দের র‌্যাঙ্কিং ক্ষতিগ্রস্থ হবে বলে তারা দাবী জানান। 

বিশ্বের এক নম্বর তারকা নোভাক জকোভিচও এই সিদ্ধান্তের সমালোচনা করে বলেছেন, ‘উইম্বলডনের এই সিদ্ধান্তকে আমি কখনই সমর্থন করিনা। এটা কোনভাবেই মেনে নেয়া যায়না। আগ্রাসন বা যুদ্ধের সাথে খেলোয়াড়দের কোন সম্পৃক্ততা নেই। তাদের এখানে কিছুই করার নেই। ক্রীড়াঙ্গানে যখন রাজনীতি প্রবেশ করে তখন তার ফল কখনই ভাল হয়না। 

মেদভেদেভ ছাড়াও উইম্বলডনে খেলতে পারবেনা না র‌্যাঙ্কিংয়ের অস্টম স্থানে থাকা রাশিয়ান আন্দ্রে রুবলেভ ও ২৬তম স্থানে থাকা কারেন কাচানোভ। নারীদের বিভাগে এবারের টুর্ণামেন্টে খেলতে পারছেন না রাশিয়ান ১৫ নম্বর খেলোয়াড় আনাসতাসিয়া পাভলিচেনকোভা ও বেলারুশের ভিক্টোরিয়ার আজারেঙ্কা। 

টেনিসের চারটি গ্র্যান্ড স্ল্যামের মধ্যে সবচেয়ে হাই প্রোফাইল এই টুর্নামেন্টটি আগামী ২৭ জুন থেকে ১০ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে। 

আগামী মাসে শুরু হওয়া বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম ফ্রেঞ্চ ওপেনে অবশ্য অংশ নেবার ব্যপারে এখনো অনুমতি রয়েছে রাশিয়ান ও বেলারুশিয়ান খেলোয়াড়দের।  যুক্তরাষ্ট্রের টেনিস এসোসিয়েশন অল ইংল্যান্ড ক্লাবের এই সিদ্ধান্তকে অত্যন্ত কঠিন হিসেবে স্বীকার করেছে। একইসাথে এ বছর ইউএস ওপেনে রাশিয়া ও বেলারুশের অংশ নিয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি বলে তারা জানিয়েছে।