শুক্রবার ১৯ জুন ২০২৬, আষাঢ় ৫ ১৪৩৩

ব্রেকিং

পটিয়ায় প্রতিবেশীকে ফাঁসাতে খুন করা হয় শিশু জায়ানকে, ধারণা পুলিশের প্রথম শ্রেণির ভর্তিতে ‘নামমাত্র’ পরীক্ষা: শিক্ষামন্ত্রী মামুনুল হক নিয়ে বক্তব্য বাদ, ‘অন্ধকার অংশ’ সংসদের আলোচনায় চান না স্পিকার আট স্টলপোর্টকে বিমানবন্দরে রূপান্তরের উদ্যোগ স্পিকারের চেয়ারের প্রতি সম্মান ‘যার যার ধর্মীয় রীতিতে’ ১৩৩৪৪ জন জুলাই যোদ্ধাকে মাসিক সম্মানী ভাতা দেওয়া হচ্ছে: মন্ত্রী একদিনে হাম সন্দেহে পাঁচ জনের মৃত্যু ভারি বৃষ্টি: কয়েক জেলায় নদী সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পর কমল তেলের দাম সময় টিভির সাবেক এমডি জোবায়ের কারাগারে পাকিস্তান ও বাংলাদেশে ‘হামাসের তৎপরতা রয়েছে’, দাবি ইসরায়েলি দূতের মুন্সীগঞ্জে বাড়ির উঠানে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন কুমিল্লা বোর্ডের ৮ কলেজে কোনো এইচএসসি পরীক্ষার্থী নেই চুক্তি লঙ্ঘন করলে ইরানে ‘ভয়াবহ বোমা হামলার` হুমকি ট্রাম্পের অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান

প্রযুক্তি

নাসার সৌরযানের সূর্যকে স্পর্শ

 আপডেট: ২০:৪৯, ১৯ ডিসেম্বর ২০২১

নাসার সৌরযানের সূর্যকে স্পর্শ

দুই বছর আগে সূর্যের রহস্য ভেদের এক মিশন নিয়ে পার্কার সোলার প্রোব নামে একটি উপগ্রহ সফলভাবে উৎক্ষেপণ করে মার্কিন মহাকাশ সংস্থা নাসা। সম্প্রতি প্রথমবারের মতো সূর্যের বলয়ের মধ্যে ঢুকে পড়েছে নাসার সেই সৌরযান।

 

পার্কার নামের ওই সৌরযানটি করোনা নামের ওই সূর্যের বলয়ের ভেতর ঢুকে পড়ে বলে মঙ্গলবার বিজ্ঞানীরা আমেরিকান জিওফিজিক্যাল ইউনিয়নের এক বৈঠকে ঘোষণা করেছেন। বার্তা সংস্থা এপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

 

সূর্যের মেকানিজম কি? তা বুঝতে সাহায্য করবে পার্কার নামের এই স্যাটেলাইট। সূর্য তার বৈদ্যুতিক বিভিন্ন কণা এবং চৌম্বক শক্তি দিয়ে পৃথিবীকে সবসময় প্রভাবিত করছে। এই 'সোলার উইন্ড' বা সূর্য থেকে নিঃসরিত বাতাসের প্রভাবে উত্তর মেরুর আকাশে তৈরি হয় অদ্ভুত সুন্দর রংচঙে আলোর খেলা।

 

এ বছরের এপ্রিলে মহাকাশযান পার্কার করোনার ভেতর ঢুকে পড়ে। সেই সময় পার্কার যে তথ্য সংগ্রহ করেছিল, এতদিনে তা বিজ্ঞানীদের হাতে এসে পৌঁছেছে। জনস হপকিন্স ইউনিভার্সিটির বিজ্ঞানী নুর রাওফি এই ঘটনাকে ‘চমকপ্রদ উত্তেজনাপূর্ণ’বলে অভিহিত করেছেন।

 

সূর্যের বলয়ের মধ্যে ঢুকে তথ্য সংগ্রহ করতে সক্ষম হয়েছে পার্কার নামের নাসার এই সৌরযানটি। মহাকাশ বিজ্ঞানের ইতিহাসে এমন ঘটনা এই প্রথম ঘটল। এই প্রথম পৃথিবীতে তৈরি কোনো মহাকাশযান তো বটেই, কোনো বস্তু ছুঁয়ে দেখল সূর্যকে!

 

সৌরচালিত এই নভোযানের যন্ত্রপাতি থাকবে ৪.৫ ইঞ্চি পুরু কম্পোজিট কার্বনের আবরণে দিয়ে মোড়া। ফলে ভেতরের তাপমাত্রা সবসময় ৩০ ডিগ্রি সেলসিয়াসের ভেতরে থাকবে। রক্ষা পাবে ভেতরের যন্ত্রপাতি এবং কম্প্যুটার।

অনলাইন নিউজ পোর্টাল