সোমবার ২২ জুন ২০২৬, আষাঢ় ৯ ১৪৩৩

ব্রেকিং

কুয়ালা লামপুরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা প্রধানমন্ত্রীকে নিয়ে এনসিপি এমপির বক্তব্যে উত্তপ্ত সংসদ অপহরণের পর শিশু হত্যা: বগুড়ায় ৫ জনের প্রাণদণ্ড ফরিদপুরে ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মীর মৃত্যুতে তদন্ত কমিটি পাঁচদিন ভারী বৃষ্টি হতে পারে ৬০ দিনে চুক্তি না হলে হরমুজ প্রণালিতে টোল আদায়ের হুমকি ট্রাম্পের মালয়েশিয়া গেলেন প্রধানমন্ত্রী কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত হামের উপসর্গ নিয়ে আরো ৩ মৃত্যু দুই এমপির পাশাপাশি নিজের বক্তব্যও বাদ দিলেন স্পিকার যুদ্ধে ইরানই জয়ী, মনে করে অধিকাংশ ইসরায়েলি বাজে ব্যাটিংয়ে শেষ ম্যাচও হেরে হোয়াইটওয়াশড বাংলাদেশ পূর্ববর্তী সরকারের গাফিলতিতে টিকা কর্মসূচিতে সংকট: ড. জিয়াউদ্দিন হায়দার ময়মনসিংহে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ইমাম আটক, মামলা সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু হচ্ছে পাকিস্তানে রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে নিহত ৭ গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ নিহত ১১ ১১ বলে ফিফটির বিশ্বরেকর্ড, ফাইনালে লঙ্কান বোলিং গুঁড়িয়ে সুরিয়াভানশির ২৯ বলে ৯৪

ইসলাম

জানাযা কাঁধে নেওয়ার পর উচ্চস্বরে শাহাদাতাইন পড়ার হুকুম কী?

 প্রকাশিত: ১৭:১০, ২৬ অক্টোবর ২০২২

জানাযা কাঁধে নেওয়ার পর উচ্চস্বরে শাহাদাতাইন পড়ার হুকুম কী?

১২৬৫: প্রশ্ন
জানাযা কাঁধে নেওয়ার পর উচ্চস্বরে শাহাদাতাইন পড়ার হুকুম কী? সাহাবা-তাবেয়ীন থেকে এ ধরনের কোনো আমল প্রমাণিত আছে কি না?

উত্তর:
জানাযা কাঁধে নেওয়ার পর কালেমায়ে শাহাদাত, কুরআন তিলাওয়াত বা অন্য কোনো যিকির শব্দ করে পড়া নিষেধ। এ সময় সাহাবা-তাবেয়ীনের আমল ছিল চুপ থেকে মৃত্যু ও কবরের পরিণতি নিয়ে চিন্তা-ভাবনা করা। ইবনে জুরাইজ রহ. বলেন- ‘রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানাযার সাথে চলতেন তখন অনেক বেশি চুপ থাকতেন এবং চিন্তায় মগ্ন থাকতেন। (মুসান্নাফে আব্দুর রায্যাক, ৩/৪৫৩)

তাই এ সময় কোনো কিছু পড়ার চেয়ে কবরের চিন্তা করা এবং চুপ থাকাই শ্রেয়। তবে কেউ যিকির বা কালেমায়ে শাহাদাত পড়তে চাইলে নিম্নস্বরে পড়তে পারবে।

-সুনানে আবি দাউদ ২/৯৬; ফাতাওয়া হিন্দিয়া ১/১৬২; ফাতহুল কাদীর ২/৯৬; রদ্দুল মুহতার ৩/১৮৩