শনিবার ০৬ ডিসেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ২২ ১৪৩২, ১৫ জমাদিউস সানি ১৪৪৭

ব্রেকিং

‘সিদ্ধান্ত তাকেই নিতে হবে’, ভারতে শেখ হাসিনার থাকা প্রসঙ্গে জয়শঙ্কর বেগম খালেদা জিয়ার নেতৃত্ব ও প্রজ্ঞা মূল্যবান সম্পদ : আসিফ মাহমুদ খালেদা জিয়াকে হাসপাতালে দেখতে গেলেন জুবাইদা রহমান খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘অপরিবর্তিত’ মাগুরায় সাব-রেজিস্ট্রি ও ভূমি অফিসে পেট্রোল বোমা, পুড়ল দলিল-আসবাব পোস্টাল ভোটিং: তফসিল ঘোষণার দিন থেকে দেশে নিবন্ধন তারেক রহমানের না ফেরা নিয়ে গুঞ্জনের কোনো ভিত্তি নেই: আমীর খসরু এবার স্ন্যাপচ্যাট ও ফেইসটাইম নিষিদ্ধ করল রাশিয়া জন্মসূত্রে নাগরিকত্ব বিষয়ে সম্মত যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট মিয়ানমারের প্রবাসী নাগরিকদের আগাম ভোটগ্রহণ শুরু থাইল্যান্ডে আরও পেছাতে পারে খালেদা জিয়ার লন্ডনযাত্রা মঞ্জু-আনিসুলের নেতৃত্বে আসছে নতুন জোট আগারগাঁওয়ে গ্যাসের আগুনে একই পরিবারের দগ্ধ ৭ সীমান্তে পাকিস্তান-আফগানিস্তান তুমুল গোলাগুলি ফিফা শান্তি পুরস্কার চালু হল ট্রাম্পকে দিয়ে

ইসলাম

নাবালেগ ছেলের লোকমা গ্রহণ করলে নামায সহীহ হবে কি?

 প্রকাশিত: ১৫:৫০, ১০ নভেম্বর ২০২৫

নাবালেগ ছেলের লোকমা গ্রহণ করলে নামায সহীহ হবে কি?

প্রশ্ন. গত ঈদুল ফিতরের ছুটিতে গ্রামের মসজিদে ফজরের নামায পড়াচ্ছিলাম। হঠাৎ কেরাতে আটকে যাই। তখন পেছন থেকে একটি ছেলে লোকমা দেয়। তার লোকমা আমি গ্রহণ করি। নামায শেষে ছেলেটিকে দেখে চিনতে পারি। ছেলেটি হেফজখানায় পড়ে; নাবালেগ।

মুহতারামের কাছে জানার বিষয় হপ্রশ্নল, নাবালেগ ছেলের লোকমা গ্রহণ করার কারণে আমাদের নামাযে কি কোনো সমস্যা হয়েছে?

উত্তর. না, প্রশ্নোক্ত কারণে আপনাদের নামাযে কোনো সমস্যা হয়নি। তা আদায় হয়ে গেছে। নামাযে নাবালেগের লোকমা গ্রহণ করতে কোনো অসুবিধা নেই।

* >الغاية شرح الهداية< ৪/৮৭ : وفتح المراهق كالبالغ، وعن عبد الله: وفتح الصغار.

–ফাতাওয়া তাতারখানিয়া ২/২২৬; আলবাহরুর রায়েক ২/৬; হাশিয়াতুশ শিলবী আলাততাবয়ীন ১/৩৯৩; হাশিয়াতুত তাহতাবী আলাল মারাকী, পৃ. ১৮৩

মাসিক আলকাউসার