শনিবার ২৭ জুন ২০২৬, আষাঢ় ১৪ ১৪৩৩

ব্রেকিং

বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা বাজেটের ‘ফরম্যাট’ পরিবর্তনের চেষ্টা চলছে: অর্থমন্ত্রী এক টাকা দুর্নীতির প্রমাণ মিললে সংসদ ছাড়ব: হাসনাত হামের উপসর্গ নিয়ে আরো ৯ জনের মৃত্যু দিনাজপুরে নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৩ নারীর মৃত্যু সীমান্তের সমস্যা ‘দ্রুত’ ঠিক হয়ে যাবে, ‘আশা’ দীনেশ ত্রিবেদীর ফের চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা, আবেদন নেওয়া হবে ২৮ জুন থেকে তারেক রহমান ও লি ছিয়াংয়ের দ্বিপক্ষীয় বৈঠক বাসসের সাবেক এমডি মাহবুব মোর্শেদকে দুদকে তলব ডেঙ্গুতে আরো একজনের মৃত্যু ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, আহত ৯৭১ তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলাকেটে হত্যা ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর মর্যাদা ভিনিসিউসের জোড়া গোলে গ্রুপ সেরা ব্রাজিল

রাজনীতি

বিকেএম মৌলভীবাজার পৌর শাখার সভাপতি ফারুক আহমদ, সম্পাদক হাম্মাদ বিল্লাহ

 আপডেট: ০৮:৫২, ২৬ জুন ২০২৬

বিকেএম মৌলভীবাজার পৌর শাখার সভাপতি ফারুক আহমদ, সম্পাদক হাম্মাদ বিল্লাহ

নিজস্ব প্রতিবেদক-

বাংলাদেশ খেলাফত মজলিসের (বিকেএম) মৌলভীবাজার পৌর শাখার ২০২৫-২০২৬ সাংগঠনিক সেশনের জন্য ৩৩ সদস্যবিশিষ্ট নতুন কমিটি পুনর্গঠন করা হয়েছে। এতে মাওলানা ফারুক আহমদ সভাপতি, মাওলানা হাম্মাদ বিল্লাহ সাধারণ সম্পাদক এবং মাওলানা ফয়সল আহমদ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে মৌলভীবাজার প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত পুনর্গঠন অধিবেশনে এ কমিটি গঠন করা হয়।

পৌর শাখার আহ্বায়ক মাওলানা আবুল কালামের সভাপতিত্বে এবং জেলা সহ-সাধারণ সম্পাদক মাওলানা ইসলাম উদ্দীনের পরিচালনায় অধিবেশন অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও মৌলভীবাজার জেলা সভাপতি মুফতি মাওলানা হাবিবুর রহমান ক্বাসেমী। এছাড়া জেলা ও পৌর শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে নতুন কমিটি পুনর্গঠন করা হয়। শূরার নির্বাচনী কার্যক্রম পরিচালনা করেন প্রধান অতিথি মুফতি মাওলানা হাবিবুর রহমান ক্বাসেমী।নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা ইসলামী আদর্শভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে দলীয় কর্মসূচি বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।