বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬, আষাঢ় ১১ ১৪৩৩

ব্রেকিং

বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা বাজেটের ‘ফরম্যাট’ পরিবর্তনের চেষ্টা চলছে: অর্থমন্ত্রী এক টাকা দুর্নীতির প্রমাণ মিললে সংসদ ছাড়ব: হাসনাত হামের উপসর্গ নিয়ে আরো ৯ জনের মৃত্যু দিনাজপুরে নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৩ নারীর মৃত্যু সীমান্তের সমস্যা ‘দ্রুত’ ঠিক হয়ে যাবে, ‘আশা’ দীনেশ ত্রিবেদীর ফের চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা, আবেদন নেওয়া হবে ২৮ জুন থেকে তারেক রহমান ও লি ছিয়াংয়ের দ্বিপক্ষীয় বৈঠক বাসসের সাবেক এমডি মাহবুব মোর্শেদকে দুদকে তলব ডেঙ্গুতে আরো একজনের মৃত্যু ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, আহত ৯৭১ তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলাকেটে হত্যা ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর মর্যাদা ভিনিসিউসের জোড়া গোলে গ্রুপ সেরা ব্রাজিল

জাতীয়

বাজেটের ‘ফরম্যাট’ পরিবর্তনের চেষ্টা চলছে: অর্থমন্ত্রী

 প্রকাশিত: ১৯:৫৭, ২৫ জুন ২০২৬

বাজেটের ‘ফরম্যাট’ পরিবর্তনের চেষ্টা চলছে: অর্থমন্ত্রী

অর্থনীতির সুফল সবার কাছে পৌঁছে দিতে বাজেটের কাঠামো বদালোনোর চেষ্টার কথা বলেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, “প্রথমে যেটা আমরা বলেছি অর্থনীতির গণতন্ত্রায়ন কারণ বাংলাদেশে অর্থনীতিটা, দুর্ভাগ্যজনকভাবে অনেকটা পৃষ্ঠপোষকতার অর্থনীতি। অর্থনীতির গণতন্ত্রায়ন হচ্ছে- বাংলাদেশের প্রত্যেকটি মানুষ অর্থনীতিতে অংশগ্রহণ করতে পারবে। সেটাকে মাথায় রেখে যারা অর্থনৈতিক সুফলের বাইরে ছিল এতদিন, তাদের ‘অ্যাড্রেস’ করার চেষ্টা করেছি।”

বৃহস্পতিবার ঢাকায় বাজেট বিষয়ক এক সেমিনারে অর্থমন্ত্রী বক্তব্য রাখছিলেন।

আগের সরকারের নেওয়া অনেক প্রকল্পের অর্থনৈতিক কোনো গুরুত্ব নেই দাবি করে আমির খসরু বলেন, সেগুলো বর্তমানে সমস্যা হয়ে দেখা দিয়েছে।

অর্থমন্ত্রী বলেন, “বিগত সরকারের ১৩০০ উন্নয়ন প্রকল্প উত্তরাধিকার সূত্রে পেয়েছি।”

ওই প্রকল্পগুলো বিএনপি সরকারের জন্য দায় হয়ে দাঁড়িয়েছে তুলে ধরে আমির খসরু বলেন, “কি ধরনের প্রকল্প আপনারা বুঝতে পারছেন। কিছু বাদ দিতে পারছি, সব বাদও দেওয়া যাচ্ছে না। অনেক প্রকল্পের ৫০-৬০ শতাংশ বাস্তবায়ন হয়ে গেছে। না ফেলতে পারছি, না গিলতে পারছি। এটা বর্তমান সরকারের বড় সমস্যা।’’

সকলের জন্য অর্থনীতির সুফল পৌঁছে দিতে বাজেটের পরিকল্পনা কৌশল বদল করার কথা বলেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, “দায়িত্ব নেওয়ার পরপরই মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে সৃষ্ট বৈশ্বিক পরিস্থিতি এবং ‘স্পট বায়িং’ বা অর্থায়নের মতো চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে। এর মাঝেই গতানুগতিক ‘ফরম্যাট’ থেকে বেরিয়ে এসে অর্থনীতিতে একটি নতুন মডেল ও চিন্তার ‘ওরিয়েন্টেশন’ দেওয়ার চেষ্টা করা হয়েছে।’’

নতুন বাজেটে কামার-কুমার, কুটির শিল্প, তাঁতী, সাংস্কৃতিক কর্মী ও গ্রামের নারীদের অর্থনৈতিক মূলধারায় আনার উদ্যোগ রাখার কথা বলেন তিনি।

রাজস্ব আদায় হতাশাজনক তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, “বাংলাদেশের ট্যাক্স-জিডিপি অনুপাতও অত্যন্ত হতাশাজনক। আন্তর্জাতিক পর্যায় থেকেও ‘পাবলিক ফাইন্যান্সিং’ কমে আসছে। বড় ঋণের জন্য বাণিজ্যিক ব্যাংকগুলোর ওপর চাপ কমানোর লক্ষ্যে ক্যাপিটাল মার্কেট বা পুঁজিবাজারকে পুনরুজ্জীবিত করা হচ্ছে।”

সরকারকে প্রায় ১ লাখ ২৫ হাজার কোটি টাকার ঋণ পরিশোধ করতে হচ্ছে মন্তব্য করে আমির খসরু বলেন, “এতে আর্থিক সক্ষমতা সংকুচিত হয়ে এসেছে। তা সত্ত্বেও আগামীতে ১ কোটি কর্মসংস্থান সৃষ্টির বড় লক্ষ্যমাত্রা রয়েছে সরকারের।”

রাজস্ব আদায় বাড়ানো আগামী বাজেটের মূল সমস্যা হবে বলে মতামত দেন ইনভেস্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) চেয়ারম্যান আবু আহমেদ।

তিনি বলেন, সরকার অর্থনীতিকে সম্প্রসারণ করতে চাচ্ছে, আর বাংলাদেশ ব্যাংক সুদের হার বাড়ানোর পক্ষে। আগামী মুদ্রানীতিতে ব্যাংক খাতে ৪ শতাংশ ‘স্প্রেড’ করার সিদ্ধান্ত নিতে যাচ্ছে। তাহলে তো সুদহার আরো বাড়বে।

সব ব্যাংকের জন্য একই নিয়ম গ্রহণযোগ্য না বলে মনে করেন আবু আহমেদ।

রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে বাংলাদেশ অর্থনীতি সমিতি আয়োজিত ‘ডিবেটিং বাজেট অ্যান্ড বিওন্ড’ শীর্ষক সেমিনারে সভাপতিত্ব করেন সমিতির আহ্বায়ক অধ্যাপক মাহবুব উল্লাহ।

সমিতির সদস্য সচিব অধ্যাপক মোহাম্মদ হেলাল উদ্দিনের সঞ্চালনায় সেমিনারে প্যানেল আলোচক ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নূরুল আমিন।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের (বিআইজিডি) নির্বাহী পরিচালক ইমরান মতিন, বাংলাদেশ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিসিআই) সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক সায়মা হক বিদিশা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক শারমিন্দ নীলোর্মি, বিআইডিএস এর সিনিয়র গবেষণা পরিচালক কাজী ইকবাল, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়-বুয়েটের সহযোগী অধ্যাপক নাজমুল ইসলাম, অর্থনীতিবিদ নুরুল আমিন।