বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬, আষাঢ় ১১ ১৪৩৩

ব্রেকিং

বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা বাজেটের ‘ফরম্যাট’ পরিবর্তনের চেষ্টা চলছে: অর্থমন্ত্রী এক টাকা দুর্নীতির প্রমাণ মিললে সংসদ ছাড়ব: হাসনাত হামের উপসর্গ নিয়ে আরো ৯ জনের মৃত্যু দিনাজপুরে নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৩ নারীর মৃত্যু সীমান্তের সমস্যা ‘দ্রুত’ ঠিক হয়ে যাবে, ‘আশা’ দীনেশ ত্রিবেদীর ফের চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা, আবেদন নেওয়া হবে ২৮ জুন থেকে তারেক রহমান ও লি ছিয়াংয়ের দ্বিপক্ষীয় বৈঠক বাসসের সাবেক এমডি মাহবুব মোর্শেদকে দুদকে তলব ডেঙ্গুতে আরো একজনের মৃত্যু ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, আহত ৯৭১ তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলাকেটে হত্যা ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর মর্যাদা ভিনিসিউসের জোড়া গোলে গ্রুপ সেরা ব্রাজিল

জাতীয়

দিনাজপুরে নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৩ নারীর মৃত্যু

 প্রকাশিত: ১৯:৫৯, ২৫ জুন ২০২৬

দিনাজপুরে নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৩ নারীর মৃত্যু

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার কালা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে তিন নারীর মৃত্যু হয়েছে; যারা সম্পর্কে ননদ ও ভাবি।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার হরিরামপুর ইউনিয়নের মধ্যপাড়া ভাদুরি বাজার এলাকার পাশে এ ঘটনা ঘটে বলে জানান পার্বতীপুর মডেল থানার ওসি আব্দুল ওয়াদুদ।

নিহতরা হলেন- ওই ইউনিয়নের গুড়গুড়ি গ্রামের দুলাল হোসেনের দুই মেয়ে দুলালী খাতুন (২৪) ও সুরভী (১৩) এবং তার পুত্রবধূ সুমাইয়া আকতার ওরফে আকলিমা (১৯)।

স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে সুমাইয়া আক্তার তার দুই ননদকে নিয়ে বাড়ির পাশে নদীতে গোসল করতে যান। দীর্ঘ সময় তারা বাড়ি না ফেরায় স্বজনরা খুঁজতে নদীর পাড়ে যান। সেখানে গিয়ে তিনজনের ওড়না নদীর পাড়ে পড়ে থাকতে দেখে সন্দেহ হয়।

পরে স্থানীয় লোকজনের সহায়তায় নদীতে নেমে খোঁজাখুঁজি শুরু করা হয়। বেলা সাড়ে ৩টার দিকে নদী থেকে তিনজনের লাশ উদ্ধার করা হয়।

ওসি আব্দুল ওয়াদুদ বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে। তবে নিয়ম অনুযায়ী ইউডি মামলা করা হয়েছে।