শুক্রবার ১৬ জানুয়ারি ২০২৬, মাঘ ২ ১৪৩২, ২৭ রজব ১৪৪৭

ব্রেকিং

নির্বাচনে জামায়াত ১৭৯ আসনে, এনসিপি ৩০ আসনে লড়বে ‘এবার গুলি ফস্কাবে না’, ট্রাম্পের রক্তাক্ত ছবি দেখিয়ে হুমকি ইরানের জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের দায়মুক্তি দিয়ে অধ্যাদেশ হচ্ছে সাংবাদিক আনিস আলমগীরের বিরুদ্ধে এবার মামলা করছে দুদক হাদি হত্যা মামলার পুনঃতদন্তে সিআইডি অধ্যাদেশের দাবিতে সোমবার থেকে সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান কর্মসূচি, অনড় শিক্ষার্থীরা চলন্ত বাসে ছাত্রীকে রাতভর ‘দলবেঁধে ধর্ষণ’, চালক-হেলপারসহ আটক ৩ কয়েক ঘণ্টা বন্ধ রাখার পর আকাশসীমা আবার খুলেছে ইরান এসএসসি পরীক্ষা শুরু ২১ এপ্রিল ইরানে হত্যাকাণ্ড বন্ধ, তেহরানের দাবি: ফাঁসির পরিকল্পনা নেই ট্রাম্পের ‘যুদ্ধক্ষমতা সীমিত’ লক্ষ্য থেকে সরে এল সিনেট ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি: অধ্যাদেশের দাবিতে ফের সড়কে সাত কলেজ পাবনা ১ ও ২ আসনে ভোটের বাধা কাটল হাসিনার আমৃত্যু কারাদণ্ডের মামলা আপিলের কার্য তালিকায় বাংলাদেশ, পাকিস্তানসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা বন্ধ করছে যুক্তরাষ্ট্র বিক্ষোভকারী এরফানের মৃত্যুদণ্ড স্থগিত করল ইরান

রাজনীতি

জুবাইদা রহমান এভারকেয়ারে, বৈঠকে বসবেন চিকিৎসকের সঙ্গে

 প্রকাশিত: ১৬:৩২, ৮ ডিসেম্বর ২০২৫

জুবাইদা রহমান এভারকেয়ারে, বৈঠকে বসবেন চিকিৎসকের সঙ্গে

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে শাশুড়ি খালেদা জিয়ার চিকিৎসার সবশেষ অবস্থা জানতে এবং মেডিকেল বোর্ডের সঙ্গে বৈঠকে বসতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান হাসপাতালে প্রবেশ করেছেন।

সোমবার (৮ ডিসেম্বর) বেলা সাড়ে তিনটায় তিনি এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করেন।

খালেদা জিয়া গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডে লন্ডন ও চীন থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসক দল যুক্ত আছেন।

উন্নত চিকিৎসার লক্ষ্যে তাকে লন্ডনে নেওয়ার পরিকল্পনা থাকলেও তার শারীরিক অবস্থা বিবেচনায় এখনো চূড়ান্ত সিদ্ধান্ত দেয়নি বোর্ড। মেডিকেল বোর্ডের ‘গ্রিন সিগন্যাল’ পেলেই তাকে লন্ডন নেওয়া হবে।

এর আগে গত শুক্রবার লন্ডন থেকে বাংলাদেশে আসেন জুবাইদা রহমান।