মঙ্গলবার ০৩ মার্চ ২০২৬, ফাল্গুন ১৯ ১৪৩২, ১৪ রমজান ১৪৪৭

ব্রেকিং

নেতানিয়াহুর কার্যালয়ে হামলার দাবি ইরানের হিজবুল্লাহর গোয়েন্দা সদর দপ্তরের প্রধান নিহত, দাবি ইসরায়েলের খামেনি হত্যার খবর শুনে ‘মর্মাহত’ বাংলাদেশ প্রধান বিরোধীদল হিসেবে জামায়াত পাচ্ছে ডেপুটি স্পিকার: স্বরাষ্ট্রমন্ত্রী ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫ বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় প্রবাসী বাংলাদেশি নিহত, আহত ২ ইসরায়েলের বিমান হামলায় লেবাননে ৩১ জন নিহত, আহত ১৪৯ যুদ্ধের মধ্যে জেবেল আলী বন্দরে আটকা বিএসসির জাহাজ ‘জয়যাত্রা’ হাসিনার রাষ্ট্রদ্রোহ মামলা ‘দ্রুত নিষ্পত্তির জন্য’ অন্য আদালতে যানজট নিরসনে বিশেষজ্ঞদের মতামত শুনলেন প্রধানমন্ত্রী আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসব না: লারিজানি ইরান যুদ্ধ: তেলের দামে উত্থান, পুঁজিবাজারে পতন মধ্যপ্রাচ্য সংকট: তিন দিনে শাহজালালে ৭৪ ফ্লাইট বাতিল ইরান যুদ্ধে ৩ মার্কিন সেনা নিহত, গুরুতর আহত ৫ ইরানের পাল্টা হামলায় আমিরাতে এক বাংলাদেশি নিহত কুয়েতে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত

রাজনীতি

ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে জামালপুরে আ.লীগ কর্মী গ্রেপ্তার

 আপডেট: ২১:৫০, ৯ মে ২০২৫

ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে জামালপুরে আ.লীগ কর্মী গ্রেপ্তার

জামালপুরে আওয়ামী লীগের ১২ জন কর্মীকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ

জামালপুরে আওয়ামী লীগের ১২ জন কর্মীকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। বৃহস্পতিবার (৮ মে) সন্ধ্যা থেকে শুক্রবার (৯ মে) সকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে শুক্রবার বিকেলে তাদের মধ্যে ৯ জনকে আদালতে পাঠানো হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক। তিনি জানান, ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় বিশেষ ক্ষমতা আইনে এই গ্রেপ্তার অভিযান পরিচালিত হয়েছে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের পরিচয় হলো: সাইফুল ইসলাম (বারুয়ামারী), আমির হামজা (বারুয়ামারী),মনিরুজ্জামান (গোবিন্দপুর, শ্রীপুর ইউনিয়ন), সাখাওয়াত হোসেন স্বপন (গোবিন্দপুর, শ্রীপুর ইউনিয়ন), শেখ ফরিদ (গোবিন্দপুর, শ্রীপুর ইউনিয়ন), শাহ আলম (গোবিন্দপুর, শ্রীপুর ইউনিয়ন), আরমান কাজী (কাচারী পাড়া, পৌর শহর), রফিকুল ইসলাম (পালপাড়া), হৃদয় হাসান (মনিরাজপুর বটতলা), আব্দুল হাকিম (রানাগাছা ইউনিয়ন), খলিলুর রহমান(রঘুনাথপুর, দিগপাইত ইউনিয়ন)।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের সবাই আওয়ামী লীগের কর্মী বা সমর্থক। তাদের বিরুদ্ধে জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগ রয়েছে।