শনিবার ১৪ মার্চ ২০২৬, ফাল্গুন ৩০ ১৪৩২, ২৫ রমজান ১৪৪৭

ব্রেকিং

হরমুজ প্রণালি বন্ধ রাখার নির্দেশ মোজতবা খামেনির উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইসরাইলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, আহত ২ দুবাইয়ের কেন্দ্রে বিস্ফোরণ, আকাশে ধোঁয়ার কুণ্ডলী বাগেরহাটের রামপালে বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে নিহত অন্তত ১২ ইরান যুদ্ধের প্রথম ৬ দিনেই খরচ ১১.৩ বিলিয়ন ডলার ইরানের ভেতরে বাস্তুচ্যুত ৩২ লাখ মানুষ: জাতিসংঘ ‘জিয়া স্বাধীনতার ঘোষক’, ‘বাংলাদেশ জিন্দাবাদ’: সংসদের ভাষণে আর যা যা বললেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আওয়ামী লীগ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল: রাষ্ট্রপতি এই সংসদ বাংলাদেশের জনগণের: প্রধানমন্ত্রী খালেদা জিয়া সংসদে থাকলে সবচেয়ে বেশি খুশি হতেন: স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতির ভাষণ ঘিরে সংসদে বিরোধীদের ওয়াকআউট আশা করি সরকারি ও বিরোধী দল আলাদা হবে না: স্পিকারকে শফিকুর ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে এই সংসদকে মুক্ত করেছিলাম: নাহিদ যুদ্ধাপরাধে দণ্ডিত সাতজনের জন্যও শোক জানাল ত্রয়োদশ সংসদ বাহরাইনের জ্বালানি ট্যাংকে হামলা, বাসিন্দাদের ঘরে থাকার আহ্বান যাত্রা করল ত্রয়োদশ সংসদ কয়েক হাত দূর থেকে গুলি, প্রাণে বেঁচে গেলেন জম্মু-কাশ্মীরের ফারুক আব্দুল্লাহ তেল-গ্যাস নয়, মধ্যপ্রাচ্যে বড় ভয় খাবার পানি বিশ্বকাপে অংশগ্রহণের কোনো সম্ভাবনা নেই ইরানের : ক্রীড়ামন্ত্রী

রাজনীতি

আ. লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ও নিবন্ধন বাতিলের দাবি নাহিদের

 প্রকাশিত: ১৯:৫৫, ২৪ মার্চ ২০২৫

আ. লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ও নিবন্ধন বাতিলের দাবি নাহিদের

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনর্বাসনের নানা ধরনের ষড়যন্ত্র দেখতে পাচ্ছি। জাতীয় নাগরিক পার্টি সুস্পষ্টভাবে তাদের অবস্থান ব্যক্ত করেছে।

আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা হলে এনসিপি তা রুখে দেবে।  

সোমবার (২৪ মার্চ) নারায়ণগঞ্জে জাতীয় নাগরিক পার্টির ইফতার মাহফিলে ভার্চু্যয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, এতকিছুর পরে আওয়ামী লীগ আর রাজনৈতিক দল হিসেবে বিবেচিত হতে পারে না। আমরা সরকারের কাছে আওয়ামী লীগকে সন্ত্রাসী দল হিসেবে ঘোষণা ও নিবন্ধন বাতিলের দাবি জানাচ্ছি।

নাহিদ ইসলাম বলেন, নারায়ণগঞ্জ সকল আন্দোলন সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জুলাই আন্দোলনেও নারায়ণগঞ্জের ছাত্র-ছাত্রীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমার অনেক ভাই বোন আহত হয়েছেন।

তিনি আরও বলেন, জাতীয় নাগরিক পার্টি একটি নতুন রাজনৈতিক আকাঙ্ক্ষা নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। আমরা মানুষের প্রত্যাশা, ভালোবাসা এবং সমর্থন নিয়েই নতুন রাজনীতি করতে চাই।

এনসিপি তিনটি অ্যাজেন্ডা নিয়ে কাজ করছে। আমরা বলেছি জুলাই গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডের বিচার, রাষ্ট্রের কাঠামোর সংস্কার ও নতুন সংবিধানের জন্য গণপরিষদ নির্বাচনের কথা আমরা বলেছি। কারণ আমরা মনে করি বর্তমানের প্রেক্ষাপট ছিল জুলাই আন্দোলন। আওয়ামী লীগের বিচার নিশ্চিত করা না হলে আমরা আরেকটি ফ্যাসিবাদ যে দেখবো না তার নিশ্চয়তা নেই।

নাহিদ বলেন, মানুষ পরিবর্তন চায়। মানুষ চায় না একই অবস্থায় আমরা ফিরে যাই। তবে বিভিন্ন রাজনৈতিক দল পুরোনো বন্দোবস্তের দিকেই যাচ্ছে। সংস্কারে অনেকের অনাগ্রহ। তবে জুলাই আন্দোলনে আমরা যারা ছিলাম আমরা সংস্কারের জন্য কাজ করবো। আমাদের নতুন সংবিধান দরকার।  

পুরোনো সংবিধান দিয়ে নতুন বাংলাদেশ চলতে পারে না বলেও উল্লেখ করেন তিনি।