রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

ময়মনসিংহে অবৈধভাবে মজুদ করা ২৪ হাজার লিটার জ্বালানি জব্দ চব্বিশকে স্বাধীনতার সমান করলে ‘বিপর্যয় হবে’: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জ্বালানি সরবরাহে ডিপোতে নতুন সময়সূচি দিল বিপিসি ঈদের পর প্রবাসীদের কর্মস্থলে ফেরা কঠিন, ফ্লাইট বিপর্যয়ে দুর্ভোগ শুধু খার্গ নয়, যুক্তরাষ্ট্রের নজর ইরানের আরও সাত দ্বীপে সংসদে শব্দযন্ত্রের বিভ্রাট ‘অন্তর্ঘাত’ কি না, তদন্তে কমিটি এই পোশাকে পুলিশ সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতিরা ইরানিরা চার সপ্তাহ ধরে ‘ডিজিটাল অন্ধকারে’ সরকার বলছে সংকট নেই: পাম্প কোথাও বন্ধ, কোথাও লম্বা লাইন দেশের পেট্রল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত দৌলত‌দিয়ায় বাসডু‌বি: চতুর্থ দি‌নেও উদ্ধার অ‌ভিযান চলছে প্রায় ৪০ দিনের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার বেড়েছে সোনার দাম, প্রতিভরি ২৩৭০১২ টাকা সৌদি আরবে বিমানঘাঁটিতে ইরানি হামলায় ১২ মার্কিন সেনা আহত নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি গ্রেপ্তার

রাজনীতি

কম দামে ভ্যানে সবজি বিক্রি করল নাসিরনগর ছাত্রদল

ওএনপি২৪ নিউজ ডেস্ক

 আপডেট: ১৬:৪৩, ১৫ মার্চ ২০২৫

কম দামে ভ্যানে সবজি বিক্রি করল নাসিরনগর ছাত্রদল

নাসিরনগরে ভ্যানে করে কম দামে সবজি বিক্রি করছে ছাত্রদল নেতা-কর্মীরা।

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ছাত্রদলের নেতা-কর্মীরা ভ্যানে করে ঘুরে ঘুরে সবজি বিক্রি শুরু করেছে। বাজারের তুলনায় কম দামে সাধারণ মানুষের কাছে সবজি পৌঁছে দেওয়ার লক্ষ্যে শনিবার সকাল থেকে তারা এ কার্যক্রম চালায়। মাত্র তিন ঘণ্টায় দুটি ভ্যানে প্রায় সাত হাজার টাকার সবজি বিক্রি করা হয়।

উপজেলা শিক্ষক সমিতির মার্কেটের সামনে এ উদ্যোগের উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিন। এরপর ছাত্রদল নেতা-কর্মীরা উপজেলা সদরের বিভিন্ন এলাকায় ভ্যান নিয়ে সবজি বিক্রি করেন।

ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক কে এম মারজান বলেন, "বাজারের তুলনায় কম দামে সবজি সরবরাহ করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা আশা করি, সারাদেশের ছাত্রদল নেতা-কর্মীরা এ ধরনের মানবিক উদ্যোগ নেবেন।"

স্থানীয়রা এই কার্যক্রমের প্রশংসা করেছেন এবং সামাজিক সংগঠনগুলোর এ ধরনের উদ্যোগ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।