বুধবার ১৮ মার্চ ২০২৬, চৈত্র ৩ ১৪৩২, ২৯ রমজান ১৪৪৭

ব্রেকিং

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান ইসরায়েলে নতুন দফায় ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান কিউবা নিয়ে যা খুশি তাই করতে পারি: ট্রাম্প ধর্ষণ রোধে সব মন্ত্রণালয়-সংস্থাকে সমন্বিত অ্যাকশনে যাওয়ার নির্দেশ গাড়িতে ট্রাকের ধাক্কা, অল্পের জন্য বেঁচে গেলেন এমপি আতিক মুজাহিদ ইরানের নিরাপত্তা প্রধান লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের পহেলা বৈশাখে সাড়ে ২১ হাজার কৃষক কার্ড দিচ্ছে সরকার কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী বাগদাদে দূতাবাসে হামলা, নিহত ৪ তেল অবরোধে অন্ধকারে কিউবা, ‘দখল’ নেওয়ার হুমকি ট্রাম্পের ঈদের সাত দিনের ছুটি শুরু, রাজধানী ছাড়ছে মানুষ সর্বকালের সর্বোচ্চ দরে মধ্যপ্রাচ্যের তেল ঝড়ে যুক্তরাষ্ট্রে সাড়ে ১২ হাজার ফ্লাইট বাতিল, অচলাবস্থা আফগানিস্তানের হাসপাতালে ‘পাকিস্তানের হামলা’, বহু হতাহত

রাজনীতি

শাহবাগ ছিল মানবাধিকারের পরিপন্থী: হাসনাত

ওএনপি২৪ নিউজ ডেস্ক

 প্রকাশিত: ০৯:২৭, ১২ মার্চ ২০২৫

শাহবাগ ছিল মানবাধিকারের পরিপন্থী: হাসনাত

"শাহবাগ মানুষের মৌলিক অধিকার হরণ করেছে—হাসনাত"

জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, শাহবাগ এ দেশের মানুষের বাকস্বাধীনতা থেকে শুরু করে সব ধরনের মৌলিক মানবাধিকার কেড়ে নিয়েছিল।

বুধবার (১২ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।

তিনি লিখেছেন, শাহবাগ এক দিনে গড়ে ওঠেনি এবং এককভাবে কেউ এটি তৈরি করেনি। তথাকথিত সুশীল সমাজ, বুদ্ধিজীবী, আমলা, সাংস্কৃতিক কর্মী, বিদেশি এজেন্ট, রাজনীতিবিদ ও ক্রীড়াবিদদের সমর্থনে শাহবাগ কায়েম হয়েছিল।

তার ভাষ্য, শাহবাগ মানুষের বাকস্বাধীনতা ও মৌলিক মানবাধিকার কেড়ে নেওয়ার পাশাপাশি স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকারও সংকুচিত করেছিল। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম, খুন, আয়নাঘর, বিচারিক হত্যাকাণ্ডসহ নানা অপকর্মের বৈধতা দিয়েছিল এই শাহবাগ।

তিনি আরও বলেন, শাহবাগ প্রতিষ্ঠায় যারা সক্রিয় ভূমিকা রেখেছিল, তাদের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় বিগত পনেরো বছরে দেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হয়েছে। তাদের সমর্থনেই ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় ছিল।

চব্বিশের গণঅভ্যুত্থানের পর তিনি প্রতিশ্রুতি দেন, 'বিগত পনেরো বছরে সংঘটিত সব অন্যায়, নিপীড়ন, গুম ও খুনের বিচার নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। ফ্যাসিবাদবিরোধী সব শক্তির ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এ দেশে ইনসাফ প্রতিষ্ঠা করা হবে'।